1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে মাদক বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

গৌরনদীতে মাদক বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা

  • প্রকাশিত : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৩৬ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি।।

বরিশালের গৌরনদীতে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। উপজেলার চাঁদশী সমাজ সেবা যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত মাদক বিরোধী র‍্যালি শেষে মাদক ব্যবসায়ী ও সেবীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়।

 

সোমবার (১ জুন) বিকেল ছয়টায় দক্ষিণ চাঁদশী হানিফের দোকান থেকে মাদক বিরোধী র‍্যালি শুরু হয়ে চাঁদশী বাজারে শেষ হয়।

 

র‍্যালি শেষে সংগঠনের সভাপতি মো. সোহাগ সিকদারের সভাপতিত্বে মাদক বিরোধী সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, চাঁদশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তাইফুর রহমান কচি, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাহামুদ হাসান মুহিত শরীফ, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি প্রেমানন্দ ঘরামী, সংগঠনের সাধারণ সম্পাদক পলাশ সরদার, প্রচার সম্পাদক আল আমিন হাসান, কোষাধ্যক্ষ রাশেদ সিকদার সহ অন্যান্যরা।

 

এসময় বক্তারা মাদক ব্যবসায়ী ও সেবীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা চাঁদশী ইউনিয়নকে মাদকমুক্ত করার ঘোষণা দেন।

শেষে সংগঠনের পক্ষ থেকে গ্রামবাসীর মধ্যে শতাধিক গাছের চারা’ বিতরণ করা হয়।

 

উল্লেখ্য যে, বরিশালের গৌরনদীতে দীর্ঘদিন যাবত মাদকের বিরুদ্ধে বড়ধরনের কোন অভিযান না থাকায় মাদকের ডিলাররা বীরদর্পে তাদের মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। যে কারনে তরুন ও যুবসমাজের একটি অংশ মাদকে আসক্ত হয়ে পড়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews