1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সৌদিকে সহায়তা করছে ইসরায়েল: ট্রাম্প - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

সৌদিকে সহায়তা করছে ইসরায়েল: ট্রাম্প

  • প্রকাশিত : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ১৮ 0 বার সংবাদি দেখেছে

সৌদি আরবকে ইসরায়েল সহায়তা করছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি মিত্রদের সহায়তা চাচ্ছে। আর এ সময় ট্রাম্পের মন্তব্য নতুন আলোচনার সৃষ্টি করল।

দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের রিয়াদ ইসরায়েলের কাছ থেকে এ ধরনের সহায়তা গ্রহণে আগ্রহী হওয়া উচিত কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, তারা তা করবে। ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে। হ্যাঁ, তারা অবশ্যই তা করবে।

তবে ট্রাম্পের বক্তব্যে স্পষ্ট হয়নি, হুথিদের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রেই ইসরায়েল সৌদি আরবকে সহায়তা করেছে কি না।

এদিকে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় সৌদি আরব নজিরবিহীন চাপের মুখে রয়েছে। ইয়েমেনের গৃহযুদ্ধ নতুন করে তীব্র হওয়ার পর থেকে ইরান-সমর্থিত হুথিরা সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বারবার হামলা চালিয়েছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে লোহিত সাগরে চলাচলকারী ট্যাংকার, তেল স্থাপনা এবং রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর।

প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে বিমানবন্দরকে লক্ষ্য করে চালানো একটি হামলায় ১৩ জন নিহত হন।

অন্যদিকে, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে এক দশকেরও বেশি সময় ধরে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট সমর্থন দিয়ে আসছে। শুক্রবার সৌদি আরবের পক্ষ থেকে জানানো হয়, দেশটির ওপর হুথিদের ধারাবাহিক হামলার মধ্যে আরও বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করা হয়েছে।

ট্রাম্পের এ বক্তব্যের মধ্য দিয়ে হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি আরব ও ইসরায়েলের সম্ভাব্য সহযোগিতার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। তবে এ বিষয়ে দুই দেশের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো সহযোগিতার তথ্য নিশ্চিত করা হয়নি।

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews