1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে হামলার ঘটনায় মামলা করায় মুক্তিযোদ্ধা ও পুত্রবধূকে কুপিয়ে জখম - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

গৌরনদীতে হামলার ঘটনায় মামলা করায় মুক্তিযোদ্ধা ও পুত্রবধূকে কুপিয়ে জখম

  • প্রকাশিত : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৬ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি // বরিশালের গৌরনদীতে এক মুক্তিযোদ্ধার কাছে চাঁদা করে আসছিল স্থানীয় সন্ত্রাসীরা। চাদা না দেয়ায় সন্ত্রাসীরা প্রকাশ্যে দিবালোকে মুক্তিযোদ্ধাকে পিটিয়ে আহত করে। এ হামলার ঘটনায় মুক্তিযোদ্ধা বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। মামলা করায় ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা পুনরায় বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর লুটপাট ও মুক্তিযোদ্ধা ও তার প্রবাসী পুত্রর স্ত্রীকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহতদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন পুলিশ সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কান্ডপাসা গ্রামের মৃত তোফায়েল আহমেদ হাওলাদার এর পুত্র বীর মুক্তিযোদ্ধা জালাল আহমেদের কাছে চাদা দাবী করে আসছিল স্থানীয় কতিপয় সন্ত্রাসী। চাঁদা না দেওয়াই গত ২২ জুলাই সন্ত্রাসীরা হামলা চালিয়ে পিটিয়ে বীর মুক্তিযোদ্ধা মোঃ জালাল আহম্মেদ নামে (৮০) বছরের বৃদ্ধ মুক্তিযোদ্ধাকে পিটিয়ে গুরুতরভাবে আহত করে বলে অভিযোগ পাওয়া গেছে। মুক্তিযোদ্ধা জালাল আহমেদ অভিযোগ করে বলেন, কান্ডপাশা গ্রামের মৃত মালেক হাওলাদারের পুত্র আল মামুন স্বপন (৫৬) নলচিড়া বাজারের মধ্যে হামলা চালিয়ে পিটিয়ে নির্মম নির্যাতন করে। এ ঘটনা শত শত লোক দেখলেও সন্ত্রাসীদের ভয়ে কেউ এগিয়ে আসেনি। জালাল আহমেদ আরও অভিযোগ করে বলেন, ওই হামলার ঘটনায় আমি আল মামুন স্বপনকে প্রধান আসামি করে আদালতে মামলা দায়ের করলে স্বপন ক্ষিপ্ত হয়ে আমাকে হুমকি দেয়। শনিবার আল মামুন স্বপন এর নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী আমার বাড়িতে গিয়ে ঘরে ঢুকে ভাঙচুর চালায় আমাকে ও আমার পুত্রবধূ সীমা বেগমকে কুপিয়ে জখম করে। আমি ৯৯৯ ফোন করলে গৌরনদী মডেল থানার এসআই মোঃ অলিউল ইসলাম উদ্ধার গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হামলাকারী সন্ত্রাসীরা যাওয়ার সময় পুত্রবধূ সীমার গলার চেইন, কানের দুলসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। আমি পরিবার-পরিজন নিয়ে সন্ত্রাসী স্বপ্নের ভয়ে নিরাপত্তাহীনতায় ভূগছি। অভিযোগের ব্যাপারে জানতে আল মামুন স্বপনের মুঠোফোনে কল করলে তিনি তা ধরেননি। গৌরনদী মডেল থানার এসআই মোঃ অলিউল ইসলাম আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তির কথা স্বীকার করেন। গৌরনদী মডেল থানার ওসি মোঃ তারিক হাসান রাসেল বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews