1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গ্রেপ্তার হচ্ছেন ইমরান খান? সহিংসতার শঙ্কা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার হচ্ছেন ইমরান খান? সহিংসতার শঙ্কা

  • প্রকাশিত : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ২৩২ 0 বার সংবাদি দেখেছে
অনলাইন ডেস্ক // ইসলামাবাদ ও পাঞ্জাব পুলিশ লাহোরে আজ রোববার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের জামান পার্কের বাসায় গেছেন। তোশাখানা মামলার শুনানিতে একটানা হাজির না হওয়ায় ইমরানকে গ্রেপ্তার করতে পুলিশ সেখানে অবস্থান করছেন বলে দেশটির প্রভাবশালী পত্রিকা ডনের প্রতিবেদনে বলা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি দেশটির এক জেলা ও দায়রা আদালত ইমরানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। নিউজ ইন্টারন্যাশনাল বলছে, পুলিশ সেখানে পৌঁছালে ইমরানের বাসভবনে অবস্থানরত সমর্থকরা বাধা দেন এবং বাড়ির দরজা খুলেননি।

জামান পার্কের বাইরে থেকে অবস্থানরত ইসলামাবাদের এক পুলিশ সাংবাদিকদের বলেছেন, বিচারিক আদেশেই তারা লাহোরে এসেছেন। তিনি জানান, তাদের বাড়ির ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

ওই কর্মকর্তা আরও বলেন, পুলিশ সুপারের (এসপি) নেতৃত্বে তারা জামান পার্কে এসেছেন। তিনি বলেন, আমাদের লাহোর পুলিশ সাহায্য করছে। প্রতিবেদনে বলা হয়েছে, জামান পার্কের দিকে আসা সকল রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং ব্যারিকেড বসানো হয়েছে।

ইসলামাবাদ পুলিশ এক টুইট বার্তায় বলেছে, তারা আদালতের নির্দেশে লাহোরে এসেছেন এবং ইমরান খানকে তাদের নিরাপত্তায় ইসলামাবাদে নিয়ে যাবেন।

যারা তাদের বাধা দেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ইমরান খান গ্রেপ্তার এড়াচ্ছেন। এসপি ইমরানের রুমে গেলে তাকে সেখানে খুঁজে পাননি। এদিকে এই ঘটনায় পিটিআই-এর নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। ডন জানিয়েছে, তারা বিশাল বিক্ষোভের হুমকি দিচ্ছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews