1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঘন কুয়াশায় দিল্লিতে দেড় শতাধিক ফ্লাইট ব্যাহত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের সরকারের ডাক পেলে মাঠে নামবে বিরোধী দলও শেখ হাসিনাকে ফেরাতে লিগ্যাল নোটিশ, ৭ দফা প্রস্তাব

ঘন কুয়াশায় দিল্লিতে দেড় শতাধিক ফ্লাইট ব্যাহত

  • প্রকাশিত : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ২২১ 0 বার সংবাদি দেখেছে

আন্তর্জাতিক ডেস্ক // ভারতের দিল্লিতে কয়েক দিন ধরে ঘন কুয়াশায় প্লেন ও যান চলাচল ব্যাহত হচ্ছে। মূলত দৃশ্যমানতা কমে যাওয়ায় এসব পরিষেবার ওপর প্রভাব পড়েছে। স্থানীয় বিমানবন্দর থেকে দেরিতে উড্ডয়ন, অন্য বিমানবন্দরে অবতরণ ও ফ্লাইট বাতিলের ঘটনায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

সোমবার (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ভারত ঘন কুয়াশায় ঢেকে যাওয়ার পর দিল্লি বিমানবন্দরে ১৬৮টি ফ্লাইট ব্যাহত হয়েছে ও বাতিল হয়েছে ৮৪টি।

দৃশ্যমানতা কমে যাওয়ায় সড়ক পথে যানবাহন চলাচল ও রেল পরিষেবা ব্যাহত হচ্ছে।

এ পরিস্থিতিতে দিল্লিগামী ১৮টির মতো ট্রেন বিলম্বিত হয়েছে। কুয়াশার পাশাপাশি ভারী ঠাণ্ডায় স্টেশনে অপেক্ষমান যাত্রীরা বিপাকে পড়েছেন।

অন্যদিকে বরাবরের মতো দিল্লির বায়ুর মানেও পড়েছে নেতিবাচক প্রভাব।

একই ধরনের কুয়াশার কারণে রোববার দিল্লিতে ফ্লাইট ও ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে। বিমানবন্দর এলাকায় দৃশ্যমানতা ছিল শূন্য। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি। এর আগে শুক্রবার শুরু হয় মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ। এদিন তাপমাত্রা ছিল ৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আর শনিবারের রাতে ছিল সবচেয়ে ঠাণ্ডা ৩ ডিগ্রি সেলসিয়াস।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews