1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
চরমপন্থি নেতাকে গলা কেটে হত্যা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

চরমপন্থি নেতাকে গলা কেটে হত্যা 

  • প্রকাশিত : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ২২৫ 0 বার সংবাদি দেখেছে

পাবনার সাঁথিয়ায় বাকুল ইসলাম (৪৫) নামের আত্মসমর্পণ করা চরমপন্থি দলের সাবেক এক নেতাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (২৪ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ধোপাদহ ইউনিয়নের রাউতি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাকুল ইসলাম রাউতি গ্রামের রওশন আলীর ছেলে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, রাতে ঘোড়ার গাড়িতে করে স্থানীয় জালাল মাস্টারের ধান পৌঁছে দিয়ে ফেরার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও গলা কেটে করে হত্যা করে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

প্রসঙ্গত, চলতি নভেম্বর মাসেই পাবনায় চারটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো। এ ছাড়াও‌ এ মাসেই পদ্মা নদী থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews