1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
চাঁদপুর মতলবে ভাড়াটে সন্ত্রাসীর হাতে ভবন মালিক আহত, থানায় অভিযোগ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল মহানগরীতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের ডমিনেশন পেট্রোলিং ও বিশেষ অভিযান বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

চাঁদপুর মতলবে ভাড়াটে সন্ত্রাসীর হাতে ভবন মালিক আহত, থানায় অভিযোগ 

  • প্রকাশিত : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৬ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিনিধি // চাঁদপুরের মতলব পৌরসভার দগরপুর এলাকায় ভাড়াটে সন্ত্রাসীর হাতে মনির হোসেন (৫০) নামের এক ভবন মালিক মারাত্মক আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে নির্মাণাধীন ভবনের ভিতরে এই ঘটনা ঘটে।  এতে আহতের স্ত্রী মতলব দক্ষিণ থানায় একটি লিখিত অভিযোগ করেন।
এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, ওই এলাকার মৃত আরব আলী প্রধানের বড় ছেলে নুরু প্রধানের কাছ থেকে বহু বছর পূর্বে মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের উত্তর নগাঁও গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে মোঃ মনির হোসেন দগরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম দিকে রাস্তার পাশে ৩ শতাংশ জমি ক্রয় করেন। ক্রয়কৃত জমিতে দোকান নির্মাণ করে বহুবছর দোকান ভাড়া ও ব্যবসা পরিচালনা করে আসলেও পরবর্তী সময়ে ওই জায়গায় একতলা ভবন নির্মাণ করে দোকান ভাড়া দেন। বর্তমানে ওই একতলা ভবনের উপরে দ্বিতল ভবনের নির্মাণ কাজ চলমান রয়েছে। আর এই ভবনের জায়গা পৈত্রিক সম্পত্তির অংশীদার দাবি করে মৃত আরব আলী প্রধানের অপর ছেলে আলী আরশাদ বিভিন্ন সময়ে মনির হোসেনকে হুমকি দিয়ে আসছিল।
এলাকাবাসী জানায়, মৃত আরব আলী প্রধানের দুই ছেলের মধ্যে পৈত্রিক সম্পত্তির ভাগ ভাটোয়ারা এবং বাবা-ছেলেকে জমি লিখে দেওয়া নিয়ে তাদের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা হয়েছে। বর্তমান সময়ে মনির হোসেনের ক্রয়কৃত সম্পত্তির মূল্য বহুগুণ হওয়ার কারণে আলী আরশাদ মতলব পৌরসভার বাইশপুর গ্রামের ও মতলব বাজারের কুলি মোখলেস প্রধানের ছেলে মামুন হোসেন আকাশ ও দগরপুর এলাকার সফিক মিয়াজী ও তার ছেলে সুজন মিয়াজীকে সাথে নিয়ে বেশ কয়েকবার মনির হোসেনকে জায়গা ছেড়ে দিতে কিশোর গ্যাঙের পোলাপান নিয়ে হুমকি দেয় বলে জানান আহতের স্ত্রী সায়েরা খাতুন।
সায়েরা খাতুন বলেন, ঘটনার দিন সকালে হুমকি দাতারা এলাকার কিছু উশৃংখল বখাটে কিশোরদের সাথে নিয়ে আমার স্বামীর নির্মাণাধীন ভবনে প্রবেশ করে নির্মাণ শ্রমিকদের সামনেই তাকে অকথ্য ভাষায় গালমন্দ করে এবং পিটিয়ে মারাত্মক জখম করে। আমার আহত স্বামীকে স্থানীয়রা প্রথমে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করে বর্তমানে তিনি এখানে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, বাইশপুর গ্রামের মামুন হোসেন আকাশের নেতৃত্বেই এই  হামলা হয়েছে। সে সাবেক দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন মায়ার অনুসারী এবং দিপু চৌধুরীর একান্ত আস্থাভাজন লোক বলে পরিচয় দেয়। মামুন হোসেন আকাশের চক্রটি বিভিন্ন স্থানে জায়গা দখল করার চুক্তি করে সাধারণ মানুষকে হুমকি-ধুমকি দিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালায় বলে অভিযোগ করেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি।
এই বিষয়ে মতলব দক্ষিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন বালা বলেন: আমি ঘটনা বিষয়গুলো জানতে পেরেছি ও ভুক্তভোগী স্ত্রীবাদী হয়ে অভিযোগ করেছেন। আর ঘটনায় সে যে কেউ হোক না কেন সঠিক তদন্তে মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews