1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
চাঁদা দাবি করায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

চাঁদা দাবি করায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

  • প্রকাশিত : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ২১৬ 0 বার সংবাদি দেখেছে
সিরাজগঞ্জ প্রতিনিধি // সিরাজগঞ্জের তাড়াশে ধামাইচহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে চাঁদা দাবিতে হামলা ও ভাংচুরের ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রানা মণ্ডলকে প্রধান আসামি করে ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

 

বুধবার তাড়াশ থানার ওসি মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (৭মার্চ) রাতে উপজেলার ধামাইচহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল বাদী হয়ে ছাত্রলীগ নেতাসহ ১২ জনের নাম উল্লেখ করে এ মামলাটি দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার ধামাইচহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত রোববার দুপুরে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান চলাকালে সগুনা ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামের আইয়ুব মণ্ডলের ছেলে তাড়াশ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রানা মণ্ডলে নেতৃত্বে ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আনিস মণ্ডল ও জিহাদ মণ্ডলসহ ১০ থেকে ১৫ জন গিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামালের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় তাদের চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ছাত্রলীগ নেতা রানা মণ্ডলের নির্দেশে হামলা চালিয়ে ৫০ থেকে ৬০ চেয়ার, আসবাবপত্র ও মঞ্চ ভাংচুর করে। এতে সাংস্কৃতিক অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়। পরে খবর পেয়ে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

তাড়াশ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রানা মণ্ডল সব অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনাস্থলে আমি উপস্থিত ছিলাম না।

ওসি মো. শহিদুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে থানায় মামলা রেকর্ড হয়েছে। আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews