1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
চিত্রা নদীতে গোসলে নেমে স্কুলছাত্রী নিখোঁজ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের সরকারের ডাক পেলে মাঠে নামবে বিরোধী দলও

চিত্রা নদীতে গোসলে নেমে স্কুলছাত্রী নিখোঁজ

  • প্রকাশিত : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ১৯৯ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে // নড়াইলের চিত্রা নদীতে গোসল করতে গিয়ে আরিফা খাতুন (১১) নামের স্কুলছাত্রী নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২ জুন) দুপুর ১টার দিকে নড়াইল সদর উপজেলার এস এম সুলতান সেতুর নিচে এ ঘটনা ঘটে। নিখোঁজ আরিফা স্থানীয় মাছিমদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, সে নড়াইল সদর উপজেলার হাটবাড়িয়া গ্রামের জয়নাল মোড়লের মেয়ে। নড়াইল জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মাহাবুব আলম রাত ৯টার দিকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, হাটবাড়িয়া গ্রামের প্রতিবেশী বোন আরিফা ও লামিয়া দুপুরে গোসল করতে চিত্রা নদীর এস এম সুলতান সেতুর নিচে নামে। পরে লামিয়া গোসল শেষে নদী থেকে উপরে উঠে আসলেও আরিফা উঠে আসেনি। পরে খবর পেয়ে সদর উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে। এরপর খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। খবর পেয়ে এদিন সন্ধা ৭টা পর্যন্ত উদ্ধার অভিযান চালায় ডুবুরি দল। তবে তার কোনো সন্ধান মেলেনি। নড়াইল জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মাহাবুব আলম বলেন, খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে আজ সন্ধা ৭টা পর্যন্ত উদ্ধার কার্যক্রম চালায়। তবে নিখোঁজের কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ উদ্ধার অভিযান শেষ হলেও আগামীকাল আবারও উদ্ধার অভিযান চালানো হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews