1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
চীনা হ্যাকারদের কবলে মার্কিন অর্থ দপ্তর - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

চীনা হ্যাকারদের কবলে মার্কিন অর্থ দপ্তর

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ২০৮ 0 বার সংবাদি দেখেছে
আন্তর্জাতিক ডেস্ক // চীনা হ্যাকারদের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তর।হ্যাকাররা বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি চুরি করেছে বলেও জানিয়েছেন মার্কিন গোয়েন্দারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ডিসেম্বরের শুরুর দিকে চীনের হ্যাকাররা মার্কিন অর্থ দপ্তরের গুরুত্বপূর্ণ নথি ঘেঁটে দেখেছে বলে মার্কিন গোয়েন্দাদের দাবি। শুধু দেখেছে নয়, বেশ কিছু নথি তারা চুরি করেছে বলেও অভিযোগ। চীনের সরকার ওই হ্যাকারদের নিযুক্ত করেছে বলে অভিযোগ।

এই ঘটনা প্রমাণ করে দিয়েছে, যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ দপ্তরে সাইবার নিরাপত্তা যথেষ্ট নয়। তবে হ্যাকাররা কী কী নথি চুরি করেছে, কটি ওয়ার্ক স্টেশন তারা হ্যাক করেছে, সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য দেওয়া হয়নি। ঘটনায় অ্যামেরিকার কোনো নাগরিক জড়িত কি না, তা-ও স্পষ্ট করে বলা হয়নি।

গোয়েন্দারা বলছেন, একটি বিশেষ সফটওয়্যারের সাহায্যে অর্থ দপ্তরের কম্পিউটার হ্যাক করা হয়েছে। যে সফটওয়্যারের সাহায্যে এই কাজ করা হয়েছে, তা চীনের সরকারের তৈরি।

হ্যাকাররা এখনো মেশিনগুলি হ্যাক করে রেখেছে কি না, সে বিষয়েও কোনো তথ্য দেওয়া হয়নি। তবে এ নিয়ে এফবিআই তদন্ত করছে বলে জানানো হয়েছে।

গত কয়েক বছরে চীনের বিরুদ্ধে একাধিকবার হ্যাকিংয়ের অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। অভিযোগ, বিভিন্ন সরকারি দপ্তরে হ্যাকারদের নিয়োগ করে চীন। এমন ঘটনা বার বার ঘটানো হয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্র ।

যদিও যুক্তরাষ্ট্রের এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে বেইজিং। চীন জানিয়েছে, সাইবার হানা বা হ্যাকিংয়ের মতো বিষয়কে তারা সমর্থন করে না। এর সঙ্গে চীনের দূরতম সংযোগ নেই বলে জানিয়েছে তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews