1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
চীনে ট্রেনের ধাক্কায় ১১ রেলকর্মীর মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

চীনে ট্রেনের ধাক্কায় ১১ রেলকর্মীর মৃত্যু

  • প্রকাশিত :প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৭৮ 0 বার সংবাদি দেখেছে
45
আন্তর্জাতিক ডেস্ক // চীনে কাজ চলাকালে ট্রেনের ধাক্কায় ১১ রেলকর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দক্ষিণপশ্চিমাঞ্চলের কুনমিংয়ে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, ট্রেনটি কুনমিংয়ের লুয়াং টাউন স্টেশনের কাছে ভূমিকম্প শনাক্তকরণ যন্ত্রাংশ পরীক্ষা করছিল। ওই সময় একটি বাঁকানো রেললাইনে থাকা কর্মীদের ধাক্কা মারে এটি। এ দুর্ঘটনার পর স্টেশনটিতে আবার স্বাভাবিক হয়ে সেখানে আবার ট্রেন চলছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করা হচ্ছে।

এর আগে ২০২১ সালে লানঝু-শিনজিয়াং সেকশনের গানসু স্টেশনে ট্রেনের ধাক্কায় ১১ কর্মী প্রাণ হারিয়েছিলেন।

চীনে সবচেয়ে বড় রেলনেটওয়ার্ক রয়েছে। এ ছাড়া দেশটির রেলকে বিশ্বের অন্যতম কার্যকর ও নিরাপদ হিসেবে বিবেচনা করা হয়। সবমিলিয়ে দেশটিতে আছে ১ লাখ ৬০ হাজার কিলোমিটার দীর্ঘ রেলপথ। প্রতিবছর কয়েক কোটি ট্রিপ পরিচালনা করে দেশটির রেল কর্তৃপক্ষ।

তবে মাঝেমধ্যে ভয়াবহ দুর্ঘটনাও ঘটে। এর মধ্যে ২০১১ সালে পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় ৪০ নিহত ও ২০০ জনের বেশি মানুষ আহত হয়েছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
আর. এম মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Theme Customized By BreakingNews