1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ছাগলের জন্যও ট্রেনের টিকিট! - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

ছাগলের জন্যও ট্রেনের টিকিট!

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // যেখানে অহরহ টিকিট ছাড়াই মানুষের ট্রেন ভ্রমণের কথা শোনা যায়, সেখানে ছাগলের জন্যও ট্রেনের টিকিট কেটেছেন এক নারী। ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গের।

ওই ঘটনার একটি ভিডিও বুধবার সকালে এক্স-এ (সাবেক টুইটারে) পোস্ট করেছেন ভারতের ২০০৯ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা অবণীশ শরণ। যেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। খবর এনডিটিভির

ভিডিওতে দেখা যায়, একজন নারী একটি ছাগল নিয়ে চলন্ত ট্রেনের বগির এক প্রান্তে দাঁড়িয়ে আছেন। এ সময় ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক (টিটিই) ওই নারীর কাছে জানতে চান, তিনি ট্রেনের টিকিট কেটেছেন কি না। এ সময় পাশ থেকে একজন ওই নারীর টিকিট টিটিইর হাতে তুলে দেন।

এ সময় টিটিই টিকিটের বিস্তারিত তথ্যে চোখ বোলান এবং (আশ্চর্য হয়ে) জিজ্ঞেস করেন, ‘আপনি ছাগলের জন্যও টিকিট কেটেছেন?’ জবাবে ওই নারী মন ভোলানো হাসি দিয়ে বললেন, হ্যাঁ, তিনি ছাগলের জন্যও টিকিট কেটেছেন। ভিডিওর কথোপকথন থেকে বোঝা যায়, ওই নারী বাংলা ভাষাভাষী। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews