1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ছাত্রদলের আল্টিমেটামে যোগদান না করেই ফিরে গেলেন ববির নবনিযুক্ত ট্রেজারার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল মহানগরীতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের ডমিনেশন পেট্রোলিং ও বিশেষ অভিযান বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

ছাত্রদলের আল্টিমেটামে যোগদান না করেই ফিরে গেলেন ববির নবনিযুক্ত ট্রেজারার

  • প্রকাশিত : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ২৪১ 0 বার সংবাদি দেখেছে

ববি প্রতিনিধি: মাহীর শাহরিয়ার

 

যোগদান না করে ফিরে গেলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ট্রেজারার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল আবু হেনা মোস্তফা কামাল খান। আজ মঙ্গলবার রাত ৮টার দিকে তিনি বিশ্ববিদ্যালয়ে যোগদান করতে গেলে শিক্ষার্থীদের বাধার মুখে পড়েন।

 

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের উপ সচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

 

জানা গেছে, আজ রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসির কার্যালয়ে এসে ট্রেজারার যোগদানের চেষ্টা করেন। কিন্তু শিক্ষার্থীরা তাকে ড. কলিমুল্লাহর দোসর হিসেবে চিহ্নিত করে যোগদানে বাধা দেন। এর আগে আবু হেনা মোস্তফা কামাল খান রংপুর বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার হিসেবে থাকাকালীন দুর্নীতিতে যে জড়িয়ে পরেন তা তুলে ধরেন ছাত্ররা।

 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম বলেন, ‘নতুন ট্রেজারার গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে যোগদান করতে আসেন। কিন্তু সাধারণ শিক্ষার্থীদের চাপের মুখে যোগদান করতে পারেনি।’

 

এদিকে নতুন ট্রেজারার অবসরপ্রাপ্ত কর্নেল আবু হেনা মোস্তফা কামাল খান যোগদান করতে গেলে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (ভিসি) প্রফেসর ড. শুচীতা শরমিন পার্শ্ববর্তী মেরিন একাডেমির একটি কর্মসূচিতে ছিলেন। পরে রাতেই তিনি ঢাকায় চলে যান। এর আগে ট্রেজারার তার সঙ্গে যোগাযোগ করেও কোন ইতিবাচক সাড়া পাননি বলে জানা গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews