1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ছাত্রলীগের নির্যাতন, একাই অনশনে বসলেন রাবি শিক্ষক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

ছাত্রলীগের নির্যাতন, একাই অনশনে বসলেন রাবি শিক্ষক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৯১ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // শিক্ষার্থী নির্যাতন এবং ছাত্রলীগের দখলদারিত্ব বন্ধের দাবিতে একাই অনশন শুরু করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দীন খান। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে তিনি অনশন শুরু করেন। বিকেল ৫টা পর্যন্ত তিনি প্রতীকী অনশন করবেন বলে জানিয়েছেন।

এর আগে, গত বছরের ২২ জুন একই দাবিতে তিনি প্রতীকী অনশন করেন।

অধ্যাপক ফরিদ উদ্দীন খান বলেন, ‘ক্যাম্পাসগুলোতে প্রায়ই শিক্ষার্থী নির্যাতন হয় কিন্তু কোনো বিচার হয় না। ফলে ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থী নির্যাতনের একটা অপসংস্কৃতি বিরাজ করছে। একজন শিক্ষক হিসেবে, দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমি চাই এসব বন্ধ হোক। ছাত্রলীগের নির্যাতনের বিরুদ্ধে আমি এখানে বসেছি। একটি শক্তি তাদের লালন করছে। এটি কোনোভাবেই প্রত্যাশিত নয়।’

তিনি আরও বলেন, ‘সরকারের প্রতি অনুরোধ এসব বন্ধে আপনারা উদ্যোগ নিন। ক্যাম্পাসগুলোতে এতো নৈরাজ্যের পরও আপনারা কেন নিশ্চুপ সেটিও একটি প্রশ্ন। আমরা দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছি। কিন্তু কোনো প্রশাসন এই বিষয়টি নিয়ে তৎপর নয়। তারা সবসময় মিটমাটে বেশি আগ্রহী। তারা ভুলে গেছে, তারা সকল শিক্ষার্থীর অভিভাবক, যা অত্যন্ত দুঃখজনক।’

উল্লেখ্য, গত বোরবার বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোলাইমানের নেতৃত্বে কৃষ্ণ রায় নামে এক শিক্ষার্থীকে মারধর করা হয়। এ সময় তাকে মারধর করে শিবির বলে চালিয়ে দেওয়ারও হুমকি দেয় ছাত্রলীগ।

এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী হল প্রাধ্যক্ষ ও প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। হল প্রাধ্যক্ষ ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটিও গঠন করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews