1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
জাপান ম্যাচে ব্রাজিলের অধিনায়ক রাফিনিয়া - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

জাপান ম্যাচে ব্রাজিলের অধিনায়ক রাফিনিয়া

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৩৯ 0 বার সংবাদি দেখেছে
স্পোর্টস ডেস্ক // বছরের শেষটা দারুণভাবে শেষ করতে চায় ব্রাজিল। সিঙ্গাপুরে আন্তর্জাতিক সফরে দলটির অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে যাচ্ছেন বার্সেলোনার উইঙ্গার রাফিনিয়া।

নিয়মিত অধিনায়ক মারকিনিওস চোটের কারণে ছিটকে যাওয়ায় জাপানের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে রাফিনিয়ার হাতে অধিনায়কের আর্মব্যান্ড তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি। শনিবার বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৫ মিনিটে মুখোমুখি হবে দুই দল।

ব্রাজিলের নেতৃত্বগোষ্ঠীর গুরুত্বপূর্ণ সদস্য মারকিনিওস সম্প্রতি বার্সেলোনার বিপক্ষে পিএসজির চ্যাম্পিয়নস লিগের ম্যাচে পেশির চোটে পড়েন। এ কারণে সিঙ্গাপুর সফরে থাকতে পারছেন না তিনি। তার অনুপস্থিতিতে নতুন অধিনায়ক বেছে নেওয়ার দায়িত্ব পড়ে আনচেলত্তির ওপর। শেষ পর্যন্ত বার্সেলোনার এই ফরোয়ার্ডের ওপরই আস্থা রেখেছেন ইতালিয়ান কোচ।

শুধু নেতৃত্বের গুণাবলি ও অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবেই রাফিনিয়াকে অধিনায়ক করা হয়নি। জাতীয় দলের প্রতি তার নিবেদনও বিবেচনায় নিয়েছেন আনচেলত্তি। জানা গেছে, সিঙ্গাপুর সফরে দলের সঙ্গে থাকতে বাম কানে থাকা সিস্ট অপসারণের অস্ত্রোপচার নির্ধারিত সময়ের আগেই করিয়েছেন এই উইঙ্গার।

এদিকে জাপানের বিপক্ষে ম্যাচ সামনে রেখে ব্রাজিলের প্রস্তুতিও জোরেশোরে চলছে। ইতিমধ্যে একাদশ সাজানোর কাজ অনেকটাই এগিয়ে নিয়েছেন আনচেলত্তি।

বুধবার সিঙ্গাপুরে অনুশীলনে রক্ষণ ও আক্রমণভাগের সমন্বয় নিয়ে উল্লেখযোগ্য অগ্রগতি করেছেন ব্রাজিলের কোচ। তবে মধ্যমাঠের একাদশ নিয়ে এখনো কিছুটা অনিশ্চয়তা রয়েছে।

গোলপোস্টের নিচে বেন্তোর খেলার সম্ভাবনা বেশি। রক্ষণভাগে চারজন হিসেবে দেখা যেতে পারে ওয়েসলি, জাইর, গ্যাব্রিয়েল মাগালায়েস ও দগলাস সান্তোসকে।

আক্রমণভাগে মাঝখানে খেলতে পারেন রাফিনিয়া। তার দুই পাশে থাকবেন বাঁ দিকে ভিনিসিয়ুস জুনিয়র এবং ডান দিকে এস্তেভাও।

তবে মধ্যমাঠ নিয়েই সবচেয়ে বেশি ভাবতে হচ্ছে আনচেলত্তিকে। মারলন গোমেস, গ্যাব্রিয়েল বন্তেম্পো, আন্দ্রে সান্তোস, জোয়াও গোমেস ও আন্দ্রে লুইজকে অনুশীলনে বিভিন্নভাবে পরখ করে দেখেছেন তিনি।

মধ্যমাঠে ব্রুনো গিমারেসের জায়গা প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। তবে পুরোপুরি ফিট ঘোষণা করা হলেই কেবল একাদশে থাকবেন নিউক্যাসল ইউনাইটেডের এই মিডফিল্ডার। টানা তিন দিন তাকে বিশ্রামে রাখা হয়েছে। ফলে শনিবারের ম্যাচে তার খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

একাদশের চূড়ান্ত সমন্বয় এখনো বাকি থাকলেও জাপানের বিপক্ষে আত্মবিশ্বাসী ও দাপুটে পারফরম্যান্সের প্রত্যাশা করছেন আনচেলত্তি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews