1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
জামালপুরে দুই স্ত্রীর অশান্তিতে যুবকের আত্মহত্যা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

জামালপুরে দুই স্ত্রীর অশান্তিতে যুবকের আত্মহত্যা

  • প্রকাশিত : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৩৫০ 0 বার সংবাদি দেখেছে

অনলাইন ডেস্ক // জামালপুরের বকশীগঞ্জে দুই স্ত্রীর অশান্তিতে আত্মহত্যা করা মনিরুল ইসলাম (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৫ মার্চ) দুপুরে পৌরসভার কাগমারী এলাকার নিজ বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মনিরুল ইসলাম ওই এলাকার সুরুজ জামাল ওরফে কল্লে মিয়ার ছেলে।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, মনিরুল দুটি বিয়ে করে স্ত্রীদের নিয়ে দীর্ঘদিন ধরেই  অশান্তিতে ছিলেন। এর আগে একটি মামলায় জেলও খেটেছেন তিনি। এলাকাবাসীর ধারণা, দুই স্ত্রীর যন্ত্রণায় তিনি আত্মহত্যা করেছেন।

জানা যায়, প্রতিদিনের মতো গতকাল শনিবার রাতে তিনি নিজ ঘরে শুয়ে পড়েন। আজ রবিবার সকালে তাকে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে মনিরুলের মা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে  আঁড়ার সঙ্গে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা সেটি ময়নাতদন্তের পর বলা যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews