1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
জামিন পেলেন বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মির্জাগঞ্জে ভাইকে না জানিয়ে পৈতৃক বসতঘর কাটার অভিযোগ বরিশালে দেশীয় ধারালো অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের প্রধান স্ট্যালিন আটক বরিশাল সিটি কর্পোরেশন প্রশাসকের সঙ্গে নরসুন্দর কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ উজিরপুরে গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতিকে সংবর্ধনা, জনতার ঢল গেইলের বিশ্ব রেকর্ড ভেঙে টি-টোয়েন্টিতে ১৮৮ প্রিটোরিয়াসের শানায়া-নভ্যার সঙ্গে ছুটির মেজাজে অনন্যা পান্ডে, নজরকাড়া ছবি শেয়ার বরিশালে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১০, ইয়াবা উদ্ধার বরিশালের মেয়ে ভারতবর্ষের প্রথম নারী চিকিৎসক ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ বরিশালে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ১

জামিন পেলেন বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম

  • প্রকাশিত : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮০ 0 বার সংবাদি দেখেছে
ডেক্স রিপোর্ট // বরিশালে এক স্কুল শিক্ষিকা ধর্ষণ মামলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে জামিন পেয়েছেন বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন। তার জামিনের খবরে ট্রাইব্যুনালের বারান্দায় গিয়ে কান্নাকাটি করেন মামলার বাদী ওই স্কুল শিক্ষিকা। এ সময় তিনি অভিযুক্তের কঠোর বিচার দাবি করেন।

রবিবার সকাল সাড়ে ১১টায় এই ঘটনা ঘটে।

মামলার বাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষিকা জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার তাকে ধর্ষণ করে জসিমউদ্দিন। পরে বিয়ে করতে অস্বীকৃতি জানানোয় ২০২১ সালে ২২ এপ্রিল তার (জসিম উদ্দিন) বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটনের বিমান বন্দর থানায় ধর্ষণ মামলা করেন তিনি। ওই মামলায় জসিমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।

আসামি পক্ষের আইনজীবী কাজী মুনির হোসেন জানান, জসিমের পক্ষে রবিবার ট্রাইব্যুনালে জামিন আবেদন করা হয়। ট্রাইব্যুনালের বিচারক ইয়ারব হোসেন নথিপত্র যাচাই করে ৫ হাজার টাকা বেলবন্ডে তার জামিন মঞ্জুরের আদেশ দেন।

এদিকে ধর্ষণ মামলায় জসিমের জামিনের খবর পেয়ে ট্রাইব্যুনালে ছুটে যান নির্যাতিতা ওই স্কুল শিক্ষিকা। জসিমের জামিন হওয়ায় ট্রাইব্যুনালের বারান্দায় কান্নায় ভেঙ্গে পড়েন তিনি। ভবিষ্যতে যাতে অন্য কোন মেয়ে এই পরিস্থিতির শিকার না হয় সে জন্য অভিযুক্ত জসিমের কঠোর বিচার দাবি করেন নির্যাতিতা শিক্ষিকা।

নানা বিতর্কের কারণে গত বছর ২৫ মে বরিশাল মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রিয় কমিটি। সেই সাথে জসিমের পদও বিলুপ্ত হয়ে যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews