1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঝালকাঠিতে পুলিশে চাকরি পেলেন ২০ তরুণ-তরুণী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন

ঝালকাঠিতে পুলিশে চাকরি পেলেন ২০ তরুণ-তরুণী

  • প্রকাশিত :প্রকাশিত : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১০৬ 0 বার সংবাদি দেখেছে
2

নিজস্ব প্রতিবেদক // শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে ঝালকাঠিতে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ২০ জন তরুণ-তরুণী চাকরি পেয়েছেন।

রোববার (২৪ নভেম্বর) রাতে জেলা পুলিশ লাইনে নতুন চাকরি পাওয়া এই তরুণ-তরুণীদের পরীক্ষার চূড়ান্ত ফল ঘোষণা করেন জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।

এ সময় তাদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা পুলিশ সুপার। কোনো প্রকার হয়রানি, সুপারিশ এবং ঘুষ ছাড়া পুলিশের গর্বিত সদস্য হতে পেরে খুশিতে আত্মহারা হত দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারে এসব তরুণ-তরুণী।

এ বিষয়ে কথা হয় চাকরি পাওয়া কয়েকজনের সঙ্গে। তারা বলেন, জীবনে প্রথমবার চাকরির আবেদন করে আজ নিজেদের মেধা ও যোগ্যতায় চাকরি পাওয়ায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই জেলা পুলিশ সুপারকে।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, ‘নিজের যোগ্যতা ও মেধার ভিত্তিতে আজ চাকরি পেলেন ২০ জন তরুণ-তরুণী। যারা আজ নিয়োগ পেয়েছেন তারা সবাই নিজেদের যোগ্যতায় ও মেধায় উত্তীর্ণ হয়েছেন। এতে তাদের কোনো যোগাযোগ, লবিং ও ঘুষ বিনিময় করতে হয়নি।

তিনি আরও জানান, আশা করছি যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশের নতুন সদস্য হলেন তারা সবাই দেশ ও জাতির কল্যাণে কাজ করবেন। তাদের জন্য রইলো অনেক শুভকামনা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
আর. এম মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Theme Customized By BreakingNews