1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঝালকাঠিতে ব্যবসায়ীকে মারধর ও দোকানে হামলা চালিয়ে ১ লাখ ৫৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশালে তিন বিচারককে জেলা আইনজীবী সমিতির বিদায় সংবর্ধনা বরিশালে সিজারিয়ান অপারেশনে প্রসূতির মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে স্বজনদের অভিযোগ পটুয়াখালীতে ডিবির অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ নারীসহ দুইজন গ্রেপ্তার ঝালকাঠিতে ব্যবসায়ীকে মারধর ও দোকানে হামলা চালিয়ে ১ লাখ ৫৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ বরিশাল বিশ্ববিদ্যালয় ও রেফকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ১০ বছর পর একক অ্যালবামে কাজী শুভ, ‘কেউ বুঝলো না’ ফিরলেন নতুন আবহে উজিরপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত রাজাপুরে যাত্রা শুরু করলো ‘ঘরোয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট’ হাতের নাগালে আসতে পারে ইলিশের দাম ভারত থেকে আবার গম কিনছে বাংলাদেশ

ঝালকাঠিতে ব্যবসায়ীকে মারধর ও দোকানে হামলা চালিয়ে ১ লাখ ৫৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ 0 বার সংবাদি দেখেছে
মেহেদী হাসান, ঝালকাঠি :ঝালকাঠিতে  ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর, ম্যানেজারকে মারধর এবং নগদ ১ লাখ ৫৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মো. মশিউর রহমান বাদী হয়ে ঝালকাঠি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন— মিলন (৩০), পিতা-মো. দুলাল এবং মো. মিজান, পিতা-অজ্ঞাত, উভয় সাং-বিকনা, থানা ও জেলা-ঝালকাঠি। এছাড়া অজ্ঞাতনামা আরও ৫/৭ জনকে আসামী করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আনুমানিক দুপুর ১২টার দিকে ঝালকাঠি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম চাঁদকাঠি এলাকার মেসার্স সরদার এন্ড সন্স নামক ব্যবসা প্রতিষ্ঠানে অতর্কিত প্রবেশ করেন অভিযুক্তরা। এ সময় তারা দোকানের ম্যানেজারের শার্টের কলার ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। বাধা দিলে ম্যানেজারকে টেনেহিঁচড়ে বাইরে এনে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়।
​পরবর্তীতে মারামারির একপর্যায়ে অভিযুক্তরা ম্যানেজা মোঃ শামীম হোসেনের প্যান্টের পকেট থেকে জোরপূর্বক নগদ ১ লাখ টাকা এবং বাম পকেট থেকে আরও ৫৫ হাজার টাকা ছিনিয়ে নেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এসময় আশেপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে স্থানীয়রা আহত ম্যানেজারকে উদ্ধার করে স্থানীয় একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দেন।
ভুক্তভোগী ব্যবসায়ী মো. মশিউর রহমান জানান, অভিযুক্তরা দুষ্কৃতকারী প্রকৃতির হওয়ায় যেকোনো সময় বড় ধরনের আইন-শৃঙ্খলার অবনতি ঘটাতে পারে। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে বিষয়টি জানিয়ে থানায় এসে এই অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে ঝালকাঠি সদর থানার পুলিশ জানায়, অভিযোগের বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews