1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
টিকটক করতে গিয়ে নদীতে ঝাঁপ, ডুবুরিরা উদ্ধার করল তরুণের মরদেহ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

টিকটক করতে গিয়ে নদীতে ঝাঁপ, ডুবুরিরা উদ্ধার করল তরুণের মরদেহ

  • প্রকাশিত : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২৬ 0 বার সংবাদি দেখেছে
টাঙ্গাইল প্রতিনিধি // টাঙ্গাইলের পৌলী নদীতে টিকটক করার সময় পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে টাঙ্গাইলের সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের নওগাঁ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন- টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের হাতিলা গ্রামের ফজর আলীর ছেলে অপু (২২)।

স্থানীয়রা জানায়, দুপুরের দিকে হাতিলা গ্রাম থেকে ৫ থেকে ৬ জন যুবক নওগাঁ গ্রামের পৌলী নদীর পাড়ে টিকটক করতে যায়। এ সময় টিকটক করার জন্য সবাই একসঙ্গে নদীতে ডুব দেয়। এ সময় ডুব দিয়ে সবাই উঠলেও অপু (২২) নামের এক যুবক নদীতে নিখোঁজ হয়। পরবর্তীতে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের ডুবরিরা নদীতে তল্লাশি চালিয়ে অপুর মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইদ্রিস মিয়া জানান, স্থানীয়রা হটলাইন নম্বর থেকে কল করলে ঘটনাস্থলে গিয়ে প্রায় ২০ মিনিট উদ্ধার কাজ করে ডুবরি দল। পরে লাশ উদ্ধার করতে সক্ষম হই। এরপর অপুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews