1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ট্রাম্পের ওপর হামলা, পরিচয় মিলল বন্দুকধারীর - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরনাম :
স্কুল ভর্তিতে লটারি বাতিল করা হয়েছে ‘খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম’ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন, ঈদে যুক্ত হলো রেলবহরে নতুন পরিচয়ে সাংবাদিক বেলাল নারী কর্মীকে ঘিরে মেহেন্দিগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে প্রশাসনিক বিতর্ক যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি নতুনভাবে নির্ধারণ করা হবে: শিক্ষামন্ত্রী

ট্রাম্পের ওপর হামলা, পরিচয় মিলল বন্দুকধারীর

  • প্রকাশিত :প্রকাশিত : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১৩৩ 0 বার সংবাদি দেখেছে
40
আন্তর্জাতিক ডেস্ক // সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা চালানো ব্যক্তির পরিচয় প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, সন্দেহভাজন ওই হামলাকারীর নাম টমাস ম্যাথু ক্রুক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গতকাল শনিবার পেনসিলভানিয়ায় এক সমাবেশে ট্রাম্প হামলার শিকার হন। বক্তব্য শুরুর পাঁচ মিনিট গুলির শব্দ শোনা যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই সিক্রেট সার্ভিস সদস্যরা ট্রাম্পকে ঘিরে ফেলেন। তার কানে ও মুখের এক পাশে রক্ত দেখা গেছে। মঞ্চ থেকে নামিয়ে গাড়ীতে ওঠানোর সময় তাকে মুষ্টিবদ্ধ হাত আকাশের দিকে তুলতে দেখা যায়।

সিক্রেট সার্ভিস মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমি বলেছেন প্রেসিডেন্ট নিরাপদ এবং ঘটনাটি সিক্রেট সার্ভিস তদন্ত করছে। ডোনাল্ড ট্রাম্পের প্রচার দল জানিয়েছে যে সাবেক প্রেসিডেন্ট এখন ‘ভালো আছেন’।

এফবিআইয়ের বিবৃতিতে বলা হয়, টমাস ম্যথু পেনসিলভেনিয়ার বেথেল পার্কের বাসিন্দা। শহরটি হামলার স্থান থেকে ৭০ কিলোমিটার দূরে। এক ঘণ্টা গাড়ি চালিয়েই আসা যায় সেখান থেকে।

এফবিআই জানায়, বিষয়টি নিয়ে এখনো তদন্ত চলছে। কেউ কিছু জানলে কিংবা কারও কাছে ছবি বা ভিডিও থাকলে যেন তাদের সঙ্গে যোগাযোগ করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews