1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ট্রেনের সঙ্গে ট্রাকের ধাক্কা: যাত্রীর কব্জি বিচ্ছিন্ন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল মহানগরীতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের ডমিনেশন পেট্রোলিং ও বিশেষ অভিযান বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

ট্রেনের সঙ্গে ট্রাকের ধাক্কা: যাত্রীর কব্জি বিচ্ছিন্ন

  • প্রকাশিত : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ১৯৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // গাজীপুরের টঙ্গীতে ট্রেনের সঙ্গে ট্রাকের ধাক্কায় এক ট্রেন যাত্রীর এক হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। গতকাল রবিবার রাত ১০টার দিকে টঙ্গীর মধুমিতা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকচালক আনোয়ার হেসেনকে (৩৮) আটক করেছে রেলওয়ে ফাঁড়ি পুলিশ।

আহত যাত্রী মাজেদ খান (৩৫) সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ইসহাক খানের ছেলে। চলন্ত ট্রেনটি টঙ্গী জংশন এলাকায় থামিয়ে আহত মাজেদকে প্রথমে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়রা জানান, গতকাল রবিবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনটি টঙ্গী রেলওয়ে স্টেশনের কাছাকাছি মধুমিতা রেলক্রসিং পার হওয়ার সময় রেলক্রসিংয়ের পাশে থাকা একটি বালুভর্তি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রেনের জানালার বাহিরে রাখা ট্রেনযাত্রী মাজেদের বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে পড়ে যায়। পরে চালক ট্রেন থামিয়ে আহত মাজেদকে নামালে স্থানীয়রা দ্রুত চিকিৎসার জন্য হাসপাতেলে পাঠান।

টঙ্গী সরকারি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠান। স্থানীয়রা ট্রাক ও ট্রাকের চালক আনোয়ার হোসেনকে আটক করে টঙ্গী রেলওয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকচালককে আটক করেন এবং ট্রাকটিকে জব্দ করেন।

এ বিষয়ে টঙ্গী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রাকিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, একটি ট্রাক রেললাইনের উপর উঠে পড়লে ট্রাকটিকে ধাক্কা দেয় ট্রেন। এ ঘটনায় একজন যাত্রী গুরুতর আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) ছোটন শর্মা বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকচালককে আটক করেছে এবং ট্রাক জব্দ করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews