1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ডাচ-বাংলা ব্যাংকের আরও আড়াই কোটি টাকা উদ্ধার, গ্রেপ্তার ৮ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

ডাচ-বাংলা ব্যাংকের আরও আড়াই কোটি টাকা উদ্ধার, গ্রেপ্তার ৮

  • প্রকাশিত : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ২৪৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // রাজধানীর উত্তরার তুরাগে ডাচ বাংলা ব্যাংকের বুথের টাকা লুটের ঘটনায় জড়িত আরও আট জনকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল শনিবার বিশেষ অভিযান চালিয়ে দুই কোটি ৫৩ লাখ ৯৯ হাজার টাকাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

এ নিয়ে ডাচ বাংলা ব্যাংকের টাকা লুটের ঘটনায় মোট ছয় কোটি ৪৩ লাখ টাকা উদ্ধার হলো। তবে ঘটনার পর ব্যাংক কর্তৃপক্ষ দাবি করেছিল, তাদের ১১ কোটি ২৫ লাখ টাকা ছিনতাই হয়েছে।

আজ রোববার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) হারুন অর রশীদ এসব তথ্য জানান। এদিকে ব্যাংকের টাকা ছিনতাইয়ের ঘটনায় হওয়া মামলা ডিবিতে স্থানান্তর করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (৯ মার্চ) রাজধানীর তুরাগ থেকে ডাচ্-বাংলা ব্যাংকের চার ট্রাংক টাকা ছিনতাই হয়। পরে খিলক্ষেত এলাকা থেকে তিন ট্রাংক টাকা উদ্ধারের তথ্য জানায় ডিবি। এ সময় টাকা ছিনতাইয়ে ব্যবহৃত হাইয়েস গাড়িটিও জব্দ করা হয়।

এ ঘটনায় মানি প্ল্যান্টের দুই পরিচালকসহ সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটিকে পরিকল্পিত ডাকাতি বলছে ডিবি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews