1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঢাকায় আসছেন ওটেলিয়া, নভেম্বরে কনসার্ট - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালে ভ্যানচালককে কুপিয়ে হত্যা ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, এক দিনে হাসপাতালে ৭৯০ পাটগ্রামে জমি দখল করে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ দস্যুমুক্ত সুন্দরবনে ফের দস্যু তৎপরতার শঙ্কা মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা—বাধা রেলপথ রামপালে ডেঙ্গুর বাড়তি সংক্রমণ নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা ছয়জন গ্রেপ্তার 

ঢাকায় আসছেন ওটেলিয়া, নভেম্বরে কনসার্ট

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৪০ 0 বার সংবাদি দেখেছে

বিনোদন ডেস্ক // আন্তর্জাতিক অঙ্গনের জনপ্রিয় সংগীতশিল্পী ওটেলিয়া মঞ্চ মাতাতে আসছে ঢাকার মঞ্চে।’বিলিওনেরা’ শিরোনামে তার বহুল পরিচিত গান এবার শোনা যাবে ঢাকায়। দেশের ইভেন্ট অর্গানাইজার ইমেকার্স বাংলাদেশের আয়োজনে আগামী ২৭ নভেম্বর ২০২৬ ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ এই কনসার্ট।

‘ওটেলিয়া রিটার্নস: বিলিওনেরা লাইভ ইন ঢাকা’ শিরোনামের কনসার্টটি ঘিরে এরই মধ্যে সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। ওটেলিয়া তার অফিসিয়াল ফেসবুক পেজেও অনুষ্ঠানটির প্রচারণামূলক পোস্ট শেয়ার করেছেন। ফলে বাংলাদেশি ভক্তদের মধ্যে কনসার্টটি নিয়ে নতুন করে উন্মাদনা তৈরি হয়েছে।

আন্তর্জাতিক শিল্পীদের নিয়ে বড় পরিসরে অনুষ্ঠান আয়োজনের অভিজ্ঞতা রয়েছে ইমেকার্স বাংলাদেশের। এর আগে প্রতিষ্ঠানটি ‘অরিজিৎ সিং লাইভ ইন ঢাকা’, ‘নেহা কাক্কার লাইভ ইন ঢাকা’, ‘নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ কনসার্ট’ ও ‘কনসার্ট ফর নেপাল’-এর মতো আন্তর্জাতিক আয়োজন করেছে।

এবার সেই ধারাবাহিকতায় ওটেলিয়াকে নিয়ে আয়োজন করা হচ্ছে ‘ওটেলিয়া রিটার্নস: বিলিওনেরা লাইভ ইন ঢাকা’। আয়োজকদের প্রত্যাশা, ওটেলিয়ার জনপ্রিয়তা এবং ‘বিলিওনেরা’ গানের পরিচিতিকে কেন্দ্র করে কনসার্টটি বছরের অন্যতম আকর্ষণীয় আন্তর্জাতিক সংগীত আয়োজন হয়ে উঠবে।

ইমেকার্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাইম আশরাফ বলেন, ‘আমরা আমাদের পূর্বের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের দর্শকদের জন্য একটি আন্তর্জাতিক মানের এবং উপভোগ্য অনুষ্ঠান উপহার দিতে চাই। অতীতে আমরা যেভাবে দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা পেয়েছি, এবারও সবার সহযোগিতায় দারুণ একটি ইভেন্ট উপহার দেওয়াই আমাদের লক্ষ্য।’

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্টের ভেন্যু, টিকিটের মূল্য ও টিকিট বিক্রির বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews