1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঢাকায় চলবে ইলেকট্রিক বাস - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

ঢাকায় চলবে ইলেকট্রিক বাস

  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ২৩৬ 0 বার সংবাদি দেখেছে
অনলাইন ডেস্ক // ডিএসসিসি’র মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও ডিএনসিসি’র মেয়র আতিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জানিয়েছেন, চলতি বছরেই ঢাকা নগর পরিবহনের বহরে যুক্ত করা হবে ১০০টি ইলেকট্রিক বাস।

আজ মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৭তম সভা শেষে এ তথ্য জানান তিনি।

মেয়র তাপস বলেন, ‘যাত্রীদের সুবিধার কথা চিন্তা করেই মূলত চলতি বছরের মধ্যে ঢাকা নগর পরিবহনের বহরে ১০০টি ইলেকট্রিক বাস বিআরটিসির মাধ্যমে সংযোজন করা হবে। যার মাধ্যমে আমরা একটি পরিবেশবান্ধব শহর উপহার দিতে পারবো। এর মাধ্যমে আমরা বায়ু দূষণের যে তকমা শুনি তা থেকেও ধীরে ধীরে মুক্ত হতে পারবো।’

এছাড়া নগর পরিবহনে যাত্রী সেবার মান অক্ষুণ্ণ রাখা ও শৃঙ্খলা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি।

সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম জানান, শহর থেকে দ্রুত আন্তঃনগর বাস কাউন্টার সরানো হবে। ঢাকার চারপাশে চারটি বাস কাউন্টারের কাজ চলছে। সব বাসগুলোকে একটা কোম্পানির আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত হয়েছে। কোম্পানির আওতায় পুরাতন কোন বাস চলবে না। সব নতুন বাস নামানো হবে।

সভায় জানানো হয়, ২১ নম্বর রুট ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত ট্রান্স সিলভার বাস চলাচল করে। ‌শর্ত ভঙ্গ করায় এসব বাস জব্দ করা হবে।

সভায় বাস রুট রেশনালাইজেশন কমিটির সকল সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews