1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঢাকায় চুরি করা মোবাইল-ল্যাপটপ কুরিয়ারে পাঠানো হতো কক্সবাজার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

ঢাকায় চুরি করা মোবাইল-ল্যাপটপ কুরিয়ারে পাঠানো হতো কক্সবাজার

  • প্রকাশিত : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ২৭৩ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মোবাইল ফোন ও ল্যাপটপ চুরি করে পাঠানো হয় কক্সবাজারের চকোরিয়াসহ বিভিন্ন এলাকায়। এমনই এক চোর চক্রের দুই সদস্যকে রাজধানী ও কক্সবাজার জেলার চকরিয়া থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে রাজধানীর কলাবাগান থানা পুলিশ।

 

গ্রেপ্তারকৃতরা হলো- নুর ইসলাম (৩৫), আবু বরকত মিশকাত (৩২)। তাদের কাছ থেকে চোরাই চারটি আইফোন, ৩৮টি বিভিন্ন ব্র‍্যান্ডের মোবাইল ফোন ও ৩টি ল্যাপটপ উদ্ধার করা হয়।

রোববার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএম‌পির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. শহিদুল্লাহ বলেন, গত ২৭ মার্চ সকালে কলাবাগান থানার ক্রিসেন্ট রোড-২ এর একটি ফ্ল্যাটের ৬ষ্ঠ তলা থেকে চারটি আইফোনসহ নগদ ১ লাখ ৫৬ হাজার টাকা চুরি হয়। মোট ৫ লাখ ৬১ হাজার টাকা মূল্যের চুরি হওয়া মোবাইল উদ্ধারে কলবাগান থানায় মামলা দায়ের করা হয়।

ঘটনার তদন্তের বিষয়ে তিনি বলেন, কলাবাগান থানার আভিযানিক একটি দল তদন্ত শুরু করে ঘটনাস্থলের সিসিটিভি’র ফুটেজ পযার্লোচনা ও তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান, নাম, ঠিকানা ও মোবাইল নম্বর শনাক্ত করতে সক্ষম হয়। পুলিশ গত ২৯-৩১ এপ্রিল পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ও ল্যাপটপ উদ্ধারসহ রাজধানী ঢাকা এবং কক্সবাজার জেলার চকরিয়া থানা এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করে।

তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য। তারা পরস্পরের যোগসাজসে রাজধানী ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন উপায়ে মোবাইল, ল্যাপটপ চুরি করে গ্রেপ্তার অন্যান্য সহযোগীদের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পাঠায়। তারা চোরাই মোবাইল ফোনগুলোর আইএমআই নম্বর পরিবর্তন করে এবং মোবাইল ফোনের বিভিন্ন যন্ত্রাংশ পৃথকভাবে খুলে স্বল্পমূল্যে অন্যত্র বিক্রি করে।

ঢাকার বাইরে থেকে চোরাই জিনিসপত্র উদ্ধারের বিষয়ে শহিদুল্লাহ বলেন, তারা কুরিয়ার করে চোরাই জিনিসগুলো কক্সবাজারে পাঠিয়ে দেয়।

রাজধানীতে চোরাই জিনিসপত্র বিক্রির কোনো স্থান রয়েছে কিনা জানতে চাইলে ডিসি বলেন, রাজধানীতে আমরা এমন কোনো স্থান পায়নি। চোর চক্র রাজধানীর চেয়ে রাজধানীর বাইরে চোরাই জিনিসগুলো পাঠিয়ে দেয়। রাজধানীতে মানুষ সচেতন হওয়ায় চোরাই জিনিসপত্র তেমন কিনে না। তাই চোর চক্রের সদস্যরা রাজধানীর বাইরে পাঠিয়ে দেয়। গ্রামের মানুষ একটি মোবাইল কম দামে কিনে নিতে পারে। তারা সাধারণত খোঁজ নেয় না কোথা থেকে মোবাইলটা এসেছে।

চোরাই মোবাইল বা কোনো জিনিস কেনার আগে যাচাই করে কেনার আহ্বান জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews