1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঢাকা-২০ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থীর মাদকসহ ছবি ফেসবুকে - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের সরকারের ডাক পেলে মাঠে নামবে বিরোধী দলও

ঢাকা-২০ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থীর মাদকসহ ছবি ফেসবুকে

  • প্রকাশিত : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৬ 0 বার সংবাদি দেখেছে

খোকন হাওলাদার, আশুলিয়া প্রতিনিধি (ঢাকা) // দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ (ধামরাই) আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাদ্দেছ হোসেনের মাদকসহ ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে, মোহাদ্দেছ হোসেনের দাবি, ‌ছবিটি ‘ভুয়া এবং বানানো’। স্থানীয়রা বিষয়টিকে ভোটের রাজনীতি হিসেবেই দেখছেন।

মোহাদ্দেছ হোসেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

গত বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ওই ছবিটি ভাইরাল হয়। এ নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

ছবিতে দেখা যায়, এক বোতল মদ ও গ্লাসে মদসহ বসে আছেন মোহাদ্দেছ হোসেন। পাশে বসে আছেন মোহাদ্দেছের অনুসারী ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য বাবুল আক্তার। এসময় আশপাশে আরও কয়েকজনকে বসে থাকতে দেখা যায়।

সচেতন নাগরিক সমাজ ধামরাই-এর আহ্বায়ক মো. ইমরান হোসেন বলেন, ‘এটা অবশ্যই নেতিবাচক দিক। জনপ্রতিনিধি যারা তারা দেশের আদর্শ নাগরিক হবেন। মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হবেন। তাদের সবাই অনুসরণ করবেন। এমন মানুষই হওয়া উচিৎ। এ বিষয়ে কেউ সম্পৃক্ত হয়ে থাকলে বিষয়টি আমাদের জন্য দুর্ভাগ্যজনক।

ধামরাই উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি সাখাওয়াত হোসেন সাকু বলেন, ‘এটা লজ্জার বিষয়। একজন নেতা যদি এইসব ঘটনা ঘটান সেটা খুবই লজ্জার বিষয়। আমরা সবসময় মাদকের বিরুদ্ধে থাকি। সেখানে একজন নেতা যদি মাদকাসক্ত হন তাহলে সাধারণ মানুষের কাছে বার্তা যায়, এরকম নেতার কারণে মাদক ছড়িয়ে পড়ে।

ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কবীর মোল্লা বলেন, ‘আমি শুনছি। এখনো দেখিনি। ওই রকম হলে সেটা ন্যাক্কারজনক ঘটনা। জনপ্রতিনিধি তো এই ধরনের কাজকর্ম করতে পারেন না।

সুতিপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের (নওগাঁও দক্ষিণ পাড়া) ইউপি সদস্য মো. বাবুল আক্তার বলেন, ‘এই ছবি কে দিছে? কে দিল তারে দেখান। ওই রকম কোনো ঘটনা নাই।

মাদকসহ ছবির বিষয়ে জানতে স্বতন্ত্র প্রার্থী মোহাদ্দেছ হোসেনকে ফোন করা হলে তিনি বলেন, ‌‘এটা পাইছি। এটা ভুয়া পুরাই ভুয়া। এটা বানায় দিছে। আপনি আইসেন। আপনার লগে কথা কমুনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews