
বরিশাল শহরে থমথমে থাকলেও বিএনপির স্রোগানে মুখরিত হয়ে উছেছে বঙ্গবন্ধু উদ্যান। বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি এই সমাবেশে অংশ নিয়েছেন সাধারণ মানুষও। সমাবেশের দুইদিন আগে থেকেই মাঠে অবস্থান নিয়েছেন অনেকেই। খুলনা, রংপুরের সমাবেশের মতো বরিশালের সমাবেশেও চিড়া, মুড়ি, চাল, ডালসহ মাঠে পৌঁচ্ছেছেন তারা। ভোলা, চরফ্যাশন, মনপুরা, পটুয়াখালী, বরগুনা, কুয়াকাটাসহ বিভিন্ন জায়গা থেকে পথে পথে বাধা উপেক্ষা করে আসেন এসব মানুষ।
এখানে আসা অনেকের অভিযোগ করেছে সরকার শুধু পরিবহন ধর্মঘট দেয়নি, আওয়ামী লীগের লোকজন দিয়ে সমাবেশে আসা লোকজনের পথে বাধা ও হামলা করছেন। এতে আহতে হয়েছেন ভোলা জেলার কয়েক শতাধিক সাধারণ মানুষ।
এদিকে শুক্রবার সকাল থেকে কার্যত বিচ্ছিন্ন বরিশাল। বাস, লঞ্চ, স্পিডবোট, মাইক্রোবাস সবই বন্ধ। তবে সকাল থেকে বিভিন্ন জেলা থেকে মানুষ পায়ে হেঁটে, ছোট ছোট নৌকা, বাইসাইকেলসহ বিভিন্ন বাহনে পথ ভেঙ্গে সমাবেশস্থলে আসেন।
বেলা বাড়ারার সঙ্গে সঙ্গে ভরে যায় পুরো বঙ্গবন্ধু উদ্যান। মাঠের মধ্যে নেতাকর্মীরা মিছিল-মিটিং করেন। দুপুরে তীব্র রৌদে সামিয়ানা টানিয়ে তার নিচে অবস্থান করছেন নেতাকর্মীরা। দুপুরের পর মিছিলে মিছিলে জনতার ঢল নামে সমাবেশস্থলে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাঠের চারপাশ দিয়ে প্রবেশ করেন নেতাকর্মীরা।
এদিকে এখনো চলছে মঞ্চ প্রস্তুতের কাজ। রাত ১০টার মধ্যে মঞ্চের কাজ শেষ করার কথা রয়েছে বলে জানিয়েছেন দায়িত্বে থাকা নেতাকর্মীরা।
Leave a Reply