1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন রেখা গুপ্ত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের সরকারের ডাক পেলে মাঠে নামবে বিরোধী দলও শেখ হাসিনাকে ফেরাতে লিগ্যাল নোটিশ, ৭ দফা প্রস্তাব

দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন রেখা গুপ্ত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮২ 0 বার সংবাদি দেখেছে

ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দানে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রেখা গুপ্ত।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার পর আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে তিনি শপথ নেন। রেখা ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রাজনীতিক এবং আরএসএসের ঘনিষ্ঠ।

মুখ্যমন্ত্রী রেখা গুপ্তর শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুসহ এনডিএ জোটের শীর্ষ কয়েকজন নেতা।

রেখা গুপ্ত দিল্লির চতুর্থ এবং বিজেপির হয়ে দিল্লির দ্বিতীয় নারী মুখ্যমন্ত্রী। রেখা গুপ্তর আগে বিজেপির সুষমা স্বরাজ, কংগ্রেসের শীলা দীক্ষিত এবং সর্বশেষ আম আদমি পার্টির (এএপি) আতিশি দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন।

২৭ বছর পর দিল্লিতে বিজেপি আবারও ক্ষমতায় এসেছে। দিল্লি বিধানসভার এবারের নির্বাচনে শালিমারবাগ থেকে নির্বাচিত হয়েছেন রেখা গুপ্ত। নির্বাচন হয়েছিল ৮ ফেব্রুয়ারি।

এর আগে বিধায়ক পদে রেখা গুপ্ত ২০১৫ ও ২০২০ সালে এই শালিমারবাগ আসন থেকে নির্বাচন করেছিলেন। তবে দুবারই তিনি হেরে যান আম আদমি পার্টির (আপ) প্রার্থী বন্দনা কুমারীর কাছে। প্রথমবার হারেন ১০ হাজার ৯৭৮ ভোটে, দ্বিতীয়বার ৩ হাজার ৪৪০ ভোটে।

এবার তৃতীয়বারের মতো বিজেপি ওই আসন থেকেই রেখা গুপ্তকে প্রার্থী করে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীও ছিলেন আপের সেই বন্দনা কুমারী। এবার রেখা জেতেন ২৯ হাজার ৫৯৫ ভোটের ব্যবধানে। প্রথমবার বিধায়ক হয়েই দিল্লির মুখ্যমন্ত্রী হয়ে গেলেন রেখা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews