1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
দু’ঘণ্টা সংবাদমাধ্যমকে গালি দিতে মাইকের অনুমতি চাইলেন যুবক! - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

দু’ঘণ্টা সংবাদমাধ্যমকে গালি দিতে মাইকের অনুমতি চাইলেন যুবক!

  • প্রকাশিত :প্রকাশিত : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ১৪৭ 0 বার সংবাদি দেখেছে
26
আন্তর্জাতিক ডেস্ক // একটি বিশেষ সংবাদমাধ্যমকে ইচ্ছে মত গালি দিতে চান ভারতের উত্তরপ্রদেশের এক যুবক। তিনি দু’ঘণ্টা ধরে মাইকে ওই সংবাদপত্রকে গালি দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন। ওই সংবাদমাধ্যমের বিরুদ্ধে তাকে নিয়ে ভুল খবর প্রচার করার অভিযোগ তুলেছেন যুবক।

উত্তরপ্রদেশের প্রতাপগড়ের বাসিন্দা প্রতীক সিংহ। তিনি এলাকার সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের কাছে এ সংক্রান্ত একটি লিখিত আবেদনপত্র জমা দিয়েছেন। তিনি জানিয়েছেন, এলাকার একটি সংবাদমাধ্যমের অফিসের সামনে তিনি মাইক লাগাতে চান। টানা দু’ঘণ্টা সেই মাইকের মাধ্যমে গালি দিতে চান ওই অফিসের কর্মচারী এবং কর্তৃপক্ষকে।

যুবক জানিয়েছেন, সংবাদপত্রের একটি প্রতিবেদনে তাকে ‘জমি মাফিয়া’ বলে অভিহিত করা হয়েছে। অভিযোগ করা হয়, তিনি নাকি কারও জমি কেড়ে নিয়েছেন।

তবে এই অভিযোগ অস্বীকার করেছেন যুবক। তিনি সংবাদমাধ্যম কর্তৃপক্ষকে মানহানির নোটিশও পাঠিয়েছেন।

চিঠিতে যুবক দাবি করেছেন, গত ৯ জানুয়ারি তিনি তার একটি জমিতে বুলডোজার চালিয়েছেন। তার পরেই সংবাদপত্রে তাকে ‘জমি মাফিয়া’ বলে উল্লেখ করা হয়েছে।

এই প্রতিবেদনের জবাবে আগামী ১৫ জানুয়ারি বেলা ১২টা থেকে দু’ঘণ্টা মাইকে ওই সংবাদমাধ্যমের উদ্দেশে অবমাননাকর মন্তব্য করতে চান তিনি।

চিঠিতে যুবক আরও জানিয়েছেন, তিনি কাউকে কোনও ভয় দেখাবেন না, হুমকি দেবেন না বা কোনও ভাবে হিংসার আশ্রয় নেবেন না। কেবল গালি দিতে চান।

তবে এমনই অদ্ভুত আবেদন এর আগে ম্যাজিস্ট্রেটের অফিসে জমা পড়েনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews