1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
দুর্ঘটনাস্থল পরিদর্শনে গেলেন মোদি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের সরকারের ডাক পেলে মাঠে নামবে বিরোধী দলও শেখ হাসিনাকে ফেরাতে লিগ্যাল নোটিশ, ৭ দফা প্রস্তাব

দুর্ঘটনাস্থল পরিদর্শনে গেলেন মোদি

  • প্রকাশিত : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১৭৭ 0 বার সংবাদি দেখেছে
আন্তর্জাতিক ডেস্ক // গুজরাটে বিমান বিধ্বস্তের স্থান পরিদর্শনে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ শুক্রবার সকালে আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। এরপর সিভিল হাসপাতালে ভর্তি আহতদের সঙ্গে দেখাও করেন মোদি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবদেন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকালে আহমেদাবাদ পৌঁছে বিমানবন্দর থেকে সোজা ঘটনাস্থলে উপস্থিত হন মোদি। তখন পরিস্থিতির বিষয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তিনি।

এরপর আহমেদাবাদ সিভিল হাসপাতালে যান এবং দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করেছেন মোদি । দুর্ঘটনার কবলে পড়া ওই এয়ার ইন্ডিয়ার যাত্রীদের মধ্যে একমাত্র জীবিত ব্যক্তি বিশ্বাস কুমার রমেশের সঙ্গে কথা বলেন তিনি।

পাশাপাশি লোকালয়ে বিমান বিধ্বস্ত হওয়ার কারণে যারা আহত হয়েছেন, তাদের সঙ্গেও দেখা করেছেন তিনি।

সেসময় মোদির সঙ্গে ছিলেন, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নাইডু কিঞ্জারাপু, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মুরলীধর মোহোল এবং রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংঘভি। এর আগে, ঘটনার পর বৃহস্পতিবারই আহমেদাবাদে পৌঁছেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews