1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলের কালিয়া উপজেলায় প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের সরকারের ডাক পেলে মাঠে নামবে বিরোধী দলও

নড়াইলের কালিয়া উপজেলায় প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা

  • প্রকাশিত : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৯ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, নড়াইল থেকে // নড়াইলের কালিয়া উপজেলায় প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কালিয়া উপজেলায় অনুষ্ঠিত প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালায় যোগদান করেন নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, এ সময় পুলিশ সুপার জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। পুলিশ সুপার বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে সুষ্ঠু, সুন্দর এবং শান্তিপূর্ণ। আপনারা নির্ভয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন। আপনাদের সব ধরনের সহযোগিতা করতে পুলিশ প্রস্তুত রয়েছে।
এ সময় মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা প্রশাসক, নড়াইল; প্রণব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (কালিয়া সার্কেল); রুনু সাহা, কালিয়া উপজেলা নির্বাহী অফিসার; প্রদীপ্ত রায় দীপন, সহকারী কমিশনার (ভূমি); খন্দকার শামীম উদ্দিন, অফিসার ইনচার্জ কালিয়া থানা; মোঃ মোস্তাফিজুর রহমান, অফিসার ইনচার্জ নড়াগাতি থানা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews