1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলের চাষিরা বলছে, অন্যান্য ফসলের তুলনায় গম চাষে খরচ বেশি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

নড়াইলের চাষিরা বলছে, অন্যান্য ফসলের তুলনায় গম চাষে খরচ বেশি

  • প্রকাশিত : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ২৫১ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে // নড়াইলের চাষিরা বলছেন, অন্যান্য ফসলের তুলনায় গম চাষে খরচ বেশি। এক সময় মাঠের পর মাঠজুরে গমের আবাদ হয়েছে নড়াইলে। তবে এখন আর সে চিত্র চোখে পড়ে না। সর্বনাশা ব্লাস্ট রোগের আবির্ভাব, বাজারদর কম, নাজুক সেচ ব্যবস্থাসহ নানা প্রতিকূলতায় এ জেলায় কমে যায় গম চাষ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, নড়াইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সুত্রে জানা গেছে, এক সময় নড়াইল জেলায় সাড়ে চার হাজার হেক্টর জমিতে গমের চাষ হয়েছে। মাঝে ব্লাস্ট রোগের কারণে কৃষক ক্ষতিগ্রস্থ হয়। তখন গম চাষ কমে গেলেও এখন প্রতিবছরই বাড়ছে।
গত ২০২০ সালে জেলায় গমের আবাদ হয় ১৭৬৬ হেক্টর জমিতে। যা ২০২১ সালে বেড়ে ১৮৮৫ হেক্টরে পৌছায়। পরের বছর তা বেড়ে দাড়ায় ১৯৬০ হেক্টরে। আর এ বছর জেলায় গম আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২০৮৫ হেক্টর জমিতে। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গমের আবাদ হয়েছে ২১২০ হেক্টর জমিতে।
নড়াইলের গম চাষিরা বলছেন, অন্যান্য ফসলের তুলনায় গম চাষে খরচ বেশি হয়। সেই অনুযায়ী বাজারে দাম পাওয়া যায় না। রোগ বালাই যাতে কম হয় সেজন্য গমের যত্ন নিতে হয় বেশি। তাছাড়াও সেচ ব্যবস্থা ভালো নয়। এসব কারণেই মূলত গমের চাষ কমে গেছে। তবে এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় গম চাষে বাম্পার ফলন হবে। বাজারদরও এখন ভালো। দাম কমে না গেলে কৃষক লাভবান হবে।
তবে গত কয়েক বছর ধারাবাহিকভাবে গমের চাষ বাড়তে শুরু করেছে। জেলায় এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে গমের আবাদ হয়েছে। আবহওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলনের আশা করছেন কৃষকেরা।
নড়াইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ দীপক কুমার রায় বলেন, গমে সেচের পরিমাণ কম লাগে। উচ্চ ফলনশীল বারি গম-৩২ ও ৩৩ এবং ডব্লিউএমআরআই-২ জাতের ব্যবহারে গমের রোগ প্রতিরোধ ক্ষমতা ও ফলন বৃদ্ধি পেয়েছে। গমের বাজার দামও আকাশচুম্বী। তাই মাঝে গমের আবাদ কমে গেলেও এখন ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews