1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলের হাটবাড়িয়া পার্কে জোরপূর্বক চাঁদা আদায় ৬ জন চাঁদাবাজ গ্রেফতার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল মহানগরীতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের ডমিনেশন পেট্রোলিং ও বিশেষ অভিযান বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

নড়াইলের হাটবাড়িয়া পার্কে জোরপূর্বক চাঁদা আদায় ৬ জন চাঁদাবাজ গ্রেফতার  

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৬ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে // নড়াইলের হাটবাড়িয়া পার্কে জোরপূর্বক চাঁদা আদায় ৬ জন চাঁদাবাজ গ্রেফতার। নড়াইল পৌরসভার  হাটবাড়িয়া পার্কে মাগুরা জেলার শালিখা থানার সরসুনা গ্রামের  চার বন্ধু ঘুরতে আসলে ৯ জন স্থানীয়  চাঁদাবাজ তাদের কাছে  ৪০০০ টাকা চাঁদা দাবি করে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান,
তারা চাঁদা দিতে অস্বীকার করায় তাদেরকে ভয়-ভীতি প্রদর্শন ও মারধর করে নগদ টাকা, মোবাইল ফোন, হেলমেট কেড়ে নেয় এবং তাদের মোটরসাইকেল ভাঙচুর করে। এ সংক্রান্তে নড়াইল সদর থানার মামলা নং ২৭, তাং-২৫/০৯/২০২৩ ধারা-১৪৩/৩২৩/ ৩৮৫/৩৮৬/৪২৭ পেনাল কোড রুজু হয়। মামলা রুজুর পর নড়াইল থানা পুলিশ ও রূপগঞ্জ সদর ফাঁড়ির পুলিশের যৌথ অভিযানে নড়াইল সদর থানার আউড়িয়া ও আলাদাতপুর এলাকা থেকে ঘটনার সাথে জড়িত ৬ জন আসামিকে সোমবার (২৫) তারিখে  গ্রেফতার করে তাদের নিকট থেকে চাঁদাবাজির নগদ টাকা, মোবাইল ফোন, হেলমেট এবং চাঁদাবাজির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।  গ্রেফতারকৃত আসামিরা হলো নাঈম শিকদার (১৯), পিতা-মোঃ জাহিদ শিকদার, সাং-আউড়িয়া, মোঃ আকিব মোল্যা (২২), পিতা-মোঃ আদালত মোল্লা, সাং- ভদ্রবিলা, মোঃ আবিদ মাহমুদ সম্রাট (২২), পিতা-মোঃ সবুর রহমান,সাং-ভদ্রবিলা, মোঃ রবিউল ইসলাম(২৫), পিতা-মোঃ নজরুল ইসলাম, সাং- আউড়িয়া, মোঃ রায়হান হোসেন হৃদয় (২০), পিতা-মোঃ আইয়ুব হোসেন, সাং- আউড়িয়া এবং ৬। মোঃ অন্তর মোল্যা(১৯), পিতা-মৃত তবিবর মোল্লা, সাং-মাছিমদিয়া, সর্ব থানা ও জেলা নড়াইল। নড়াইল জেলার পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন নির্দেশনায় চাঁদাবাজ মুক্ত নড়াইল জেলা গড়ে তোলার জন্য নড়াইল জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews