1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে ইয়াবা ও চোরাই মোটরসাইকেল উদ্ধার গ্রেপ্তার ২ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

নড়াইলে ইয়াবা ও চোরাই মোটরসাইকেল উদ্ধার গ্রেপ্তার ২                       

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৩২ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে // নড়াইলে গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবা ও চোরাই মোটরসাইকেল উদ্ধার গ্রেপ্তার দুই জন। নড়াইলে ৪৬০ পিস ইয়াবাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাতে নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার টেকনাফ থানা এলাকার ফারুক হোসেন (১৯) ও কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামের জিয়াউর রহমান (৩২)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওসি ডিবি’র তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি চৌকস টিম নড়াইল সদর উপজেলার দূর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করে। এসময় কক্সবাজার জেলার টেকনাফ থানার ফারুক হোসেনের নিকট থেকে ৩১০ পিস এবং কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামের জিয়াউর রহমানের নিকট হতে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করে ডিবি পুলিশ।
অপরদিকে পৃথক একটি অভিযানে চুয়াডাঙ্গা জেলা থেকে চুরি হওয়া দুইটি চোরাই মোটরসাইকেল লোহাগড়া উপজেলার লাহুড়িয়া এলাকা থেকে উদ্ধার করেছে ডিবি পুলিশ।
নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। নির্দেশনায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews