1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রাক বহির্গমন ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের সরকারের ডাক পেলে মাঠে নামবে বিরোধী দলও শেখ হাসিনাকে ফেরাতে লিগ্যাল নোটিশ, ৭ দফা প্রস্তাব

নড়াইলে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রাক বহির্গমন ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন

  • প্রকাশিত : শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ২৮৩ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, নড়াইল থেকে // নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রাক বহির্গমন ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন করেন
এসপি সাদিরা খাতুন। বিদেশ গমনেচ্ছু এবং বিদেশগামী অভিবাসী কর্মীদের সেবা সহজীকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে বৃহস্পতিবার (২৫ মে) নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ৩ দিন ব্যাপী “প্রাক-বহির্গমন ওরিয়েন্টেশন (পিডিও) কোর্স” এর শুভ উদ্বোধন ঘোষণা করেন মোসাঃ সাদিরা খাতুন, পুলিশ সুপার, নড়াইল। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, বেশি টাকা খরচ করার মধ্যে কোন কৃতিত্ব নেই বরং টাকা সঞ্চয়ের মধ্যেই কৃতিত্ব এবং সুন্দর ভবিষ্যৎ নিহিত রয়েছে। এছাড়াও তিনি কারিগরি প্রশিক্ষণের গুরুত্ব ও সুফল সম্পর্কে বক্তব্য রাখেন। এ সময় তিনি বিদেশ গমনেচ্ছু এবং বিদেশগামী অভিবাসী কর্মীদের কষ্টার্জিত অর্থের অপব্যবহার না করার জন্য উৎসাহিত করেন। পুলিশ সুপার আন্তর্জাতিক জঙ্গিবাদের ধারণা, কারণ ও প্রতিরোধ এবং দুর্নীতির কারণ ও প্রতিরোধ সম্পর্কে আলোকপাত করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম, সাইবার অপরাধ, গন্তব্য দেশের আইন-কানুন, নিয়ম-নীতি, ভাষা, সংস্কৃতি ইত্যাদি সম্পর্কে সচেতন হওয়ার জন্য সকলকে অনুরোধ করেন।
নড়াইল সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আবুল বাশার আল মামুন এর সভাপত্বিতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সেমিনার হলে এই “প্রাক-বহির্গমন ওরিয়েন্টেশন কোর্স এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদেশগামী কর্মী ছাড়াও মোঃ নাসির উদ্দিন, নির্বাহী প্রকৌশলী, ওজোপাডিকো, মোঃ কামরুজ্জামান, জেলা ক্রীড়া অফিসার, উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews