1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
টিকটক, ফ্রি-ফায়ার নিয়ে দুইপক্ষের সংঘর্ষ, আহত ১০ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

টিকটক, ফ্রি-ফায়ার নিয়ে দুইপক্ষের সংঘর্ষ, আহত ১০

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৪৭ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি // নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়ায় টিকটক ভিডিও তৈরি এবং ফ্রি-ফায়ার খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০জন আহত হয়েছেন। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, বুধবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে লাহুড়িয়া বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এগারোনলী এবং ৮৫পাড়া গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ হয়েছে। আহতদের মধ্যে চারজনকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, টিকটক ভিডিও তৈরি নিয়ে অন্তত ছয়মাস আগে নড়াইলের এগারোনলী এবং ৮৫পাড়া গ্রামের কয়েকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে মঙ্গলবার (৭ এপ্রিল) লাহুড়িয়া হাফেজ আব্দুল করিম একাডেমির বার্ষিকক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে এসে এগারোনলী এবং ৮৫পাড়া গ্রামবাসীর মধ্যে তর্কবির্তক হয়। পরবর্তীতে বুধবার সকালে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ বিষয়ে লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান বলেন, দুইপক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews