1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
রাজাপুর পাকহানাদার মুক্ত দিবস পালিত, প্রেসক্লাবের উদ্যোগে ছাত্র সমাবেশ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন ভোলা জেলা পুলিশের অক্টোবর-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত কাজিরহাটে শিক্ষার্থীর আত্মহত্যা উজিরপুরে সাংবাদিক সেন্টুর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে উজিরপুর প্রেসক্লাবের প্রতিবাদ সভা রাজাপুর পাকহানাদার মুক্ত দিবস পালিত, প্রেসক্লাবের উদ্যোগে ছাত্র সমাবেশ ‘ভিডিও করলে মোবাইল থাকত না’, শ্রমিক আন্দোলনে সাংবাদিকদের হুমকি বাংলাদেশের আলোর বরিশাল জেলা প্রতিনিধি হলেন রিশাদ

রাজাপুর পাকহানাদার মুক্ত দিবস পালিত, প্রেসক্লাবের উদ্যোগে ছাত্র সমাবেশ

  • প্রকাশিত : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ২৩ 0 বার সংবাদি দেখেছে

সোহেল খন্দকার (ঝালকাঠি)প্রতিনিধি // ঝালকাঠির রাজাপুর পাকহানাদার মুক্ত দিবস সোমবার (২৩ নভেম্বর)। ১৯৭১ সালের এই দিনে বরিশাল অঞ্চলের মধ্যে রাজাপুর থানা সর্বপ্রথম পাকহানাদার মুক্ত হয়। এদিন বৃহত্তর বরিশাল অঞ্চলের মধ্যে রাজাপুরের আকাশে প্রথম উড়েছিল স্বাধীন বাংলাদেশের পতাকা।
দিবসটি উপলক্ষে প্রতি বছরের মতো এবারও রাজাপুর প্রেসক্লাবের উদ্যোগে ‘রাজাপুর মুক্ত দিবসে শপথ করি, মাদকমুক্ত সমাজ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ৯টা ৩০ মিনিটে উপজেলার উত্তর উত্তমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়। রাজাপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাইনুল ইসলাম। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২২ নভেম্বর রাতে বীর মুক্তিযোদ্ধারা রাজাপুর থানা আক্রমণ করলে পাকবাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধ শুরু হয়। প্রায় ৩০০ মুক্তিযোদ্ধার অংশগ্রহণে পরদিন সকাল পর্যন্ত চলে এ যুদ্ধ। এতে আব্দুর রাজ্জাক ও হোচেন আলী নামে দুই বীর মুক্তিযোদ্ধা শহীদ হন এবং কমপক্ষে ২০ জন আহত হন।
তৎকালীন রাজাপুর থানা মুক্তিযুদ্ধের কমান্ডার ছিলেন কেরামত আলী আজাদ। রাজাপুর ছিল বরিশাল সাব-সেক্টরের অধীনে, যার দায়িত্বে ছিলেন তৎকালীন ক্যাপ্টেন এম. শাহজাহান ওমর। তিনি কানুদাসকাঠিতে মুক্তিযোদ্ধাদের ঘাঁটি স্থাপন করেন এবং রাজাপুরের সম্মুখযুদ্ধে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বীরউত্তম খেতাবে ভূষিত হন।
রাজাপুরের মুক্তিযুদ্ধের ইতিহাসে ২৩ নভেম্বর এক গৌরবোজ্জ্বল দিন। শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও বীরত্বগাথা স্মরণ করে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews