1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের সরকারের ডাক পেলে মাঠে নামবে বিরোধী দলও

নড়াইলে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১৮০ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি // নড়াইলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাশিদা বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (২৯ অক্টোবর) রাতে নড়াইলের লোহাগড়া উপজেলা হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে (৩০ অক্টোবর)  দুপুরে নিশ্চিত করেছে নড়্ইাল জেলা সিভিল সার্জন অফিস। রাশিদা লোহাগড়া উপজেলার বয়রা গ্রামের লিপু কাজীর স্ত্রী।
হাসপাতাল সূত্রে জানা যায়, রবিবার রাতে ডেঙ্গু জ্বর নিয়ে রাশিদা ভর্তি হন। হাসপাতালে ভর্তির কয়েক ঘণ্টার পর মারা যান তিনি।
সিভিল সার্জন ডাক্তার সাজেদা বেগম পলিন  জানান, এ মওসুমে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নড়াইলে চিকিৎসাধীন অবস্থায় মোট ৪জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এ জেলায় ২১৯৩জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। নড়াইল সদর, লোহাগড়া ও কালিয়া হাসপাতালে বর্তমানে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৫৯ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১১ জন। এর মধ্যে সদর হাসপাতালে ৬জন, লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২জন এবং কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩জন ভর্তি আছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews