1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে নাশকতা মামলায় বিএনপি-জামায়াতের ২০০ জনকে খালাস - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

নড়াইলে নাশকতা মামলায় বিএনপি-জামায়াতের ২০০ জনকে খালাস

  • প্রকাশিত : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১৯২ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে // নড়াইলে নাশকতা মামলায় বিএনপি-জামায়াতের ২০০ জনকে খালাস। ২০১৩ সালের ১১ ডিসেম্বর নড়াইল পৌরসভার ঘোড়াখালী মোড়ে পুলিশের সাথে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় করা মামলার চার্জশিটভুক্ত ২০০ জন আসামিকে খালাস দিয়েছেন আদালত। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাদিউজ্জামান এ রায় দেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডভোকেট আজিজুল ইসলাম ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রায়ে খালাস পাওয়া উল্লেখযোগ্যরা হলেন: জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও নড়াইল পৌরসভার সাবেক মেয়র জুলফিকার আলী মণ্ডল, নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব, জামায়াত নেতা ওলিয়ার রহমান এবং শরিফুল ইসলাম বেগ।
মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১১ ডিসেম্বর নড়াইল পৌরসভার ঘোড়াখালী মোড়ে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে জেলা বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। এ সময় পুলিশ বাধা দিলে রক্তক্ষয়ী সংঘর্ষ সৃষ্টি হয়। কয়েক ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে উভয়পক্ষের অনেকে গুরুতর আহত হন।
এ ঘটনায় ২০১৩ সালের ১১ ডিসেম্বর নড়াইল সদর থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন উপ-পরিদর্শক (এসআই) আতিকুজ্জামান। এ মামলায় ৭৮ জনের নাম উল্লেখপূর্বক আড়াই থেকে ৩ হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। মামলাটি তদন্ত শেষে ২০১৬ সালের ৭
আগস্ট আদালতে ২০০ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শেখর চন্দ্র মল্লিক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews