1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে নৌকাবাইচ অনুষ্ঠিত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের সরকারের ডাক পেলে মাঠে নামবে বিরোধী দলও

নড়াইলে নৌকাবাইচ অনুষ্ঠিত  

  • প্রকাশিত : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১৯৭ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, নড়াইল থেকে // বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নড়াইলের চিত্রা নদীতে এসএম সুলতান নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, শনিবার (২৮ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে নড়াইল পুরাতন ফেরিঘাটের শেখ রাসেল সেতুর সামনে এ নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন খুলনা রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) মোহাম্মদ হাসানুজ্জামান পিপিএম।
          এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নড়াইল জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন,নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার,সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেলিম আহমেদ,নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) আছিফ উদ্দিন মিয়া,এ্যাডঃ নজরুল ইসলাম,নড়াইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ আলমগীর  সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম হিলু, নড়াইল চেম্বার অব কমার্সের সভাপতি মোহাম্মদ হাসানুজ্জামান।
             জেলা প্রশাসন ও এসএম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে এ নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চিত্রা নদীর শেখ রাসেল সেতু (পুরাতন ফেরিঘাট) থেকে এসএম সুলতান সেতু পর্যন্ত ৩ কিলোমিটার নৌকা বাইচ প্রতিযোগিতায় ৪টি নারী ও ৮টি পুরুষ মাঝি মাল্লার নৌকাসহ মোট ১২টি নৌকা অংশগ্রহণ করে। নৌকাবাইচ দেখতে নড়াইলের বিভিন্ন এলাকা,যশোর,খুলনা,মাগুরা,গোপালগঞ্জ জেলাসহ  আশপাশের জেলার নারী,পুরুষরা ভীড় জমান। নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী জানান, গ্রাম বাংলার ঐতিহ্য ও শিল্প-সংস্কৃতিকে সংরক্ষণ এবং প্রসারের উদ্দেশ্যে প্রতি বছর চিত্রা নদীতে ‘এসএম সুলতান নৌকা বাইচ’র’আয়োজন করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews