1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের সরকারের ডাক পেলে মাঠে নামবে বিরোধী দলও

নড়াইলে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু 

  • প্রকাশিত : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১৮১ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি // নড়াইলে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে সামিউল (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০ অক্টোবর) বেলা ১১ টার দিকে নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের চর-শালিখা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
বাঁশগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম ফকির পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শিশু সামিউল ওই গ্রামের কামরুল এর ছেলে।
নিহতের স্বজন সুত্রে জানা গেছে, শুক্রবার সকালে বাড়ির উঠানে খেলছিল সামিউল এসময় তার মা ঘরে কাজে ছিলেন। কিছু সময় পরে বাড়ির উঠানে তাকে দেখতে না পেয়ে এদিক–ওদিক খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। কিছু সময় পরে বাড়ির পাশে পুকুরে শিশু সামিউলের মরদেহ ভাঁসতে দেখে তার মা উদ্ধার করে। পরে স্বজনরা তাকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বাঁশগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ফকির বলেন, পানিতে পড়ে মৃত্যুর ঘটনাটি মর্মান্তিক। আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানাই। তার এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews