1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে পৃথক অভিযানে গাঁজাসহ গ্রেফতার ৩ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল মহানগরীতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের ডমিনেশন পেট্রোলিং ও বিশেষ অভিযান বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

নড়াইলে পৃথক অভিযানে গাঁজাসহ গ্রেফতার ৩ 

  • প্রকাশিত : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ১৮৩ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি // নড়াইলে ২৫০ গ্রাম গাজাসহ তিনজনকে  গ্রেফতার করেছে পুলিশ। তারা মাদক ব্যবসাযার সাথে জড়িত উল্লেখ করে  জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচাজ মোঃ ছাব্বিরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুটি পৃথক অভিযানে মাদক ব্যবসায়ের সাথে জড়িত মুক্তার সরদার (২৬) নামের এক ব্যক্তিকে ১৫০ গ্রাম এবং মোঃ টিটো খান (২৭) ও শাকিব খান (২৩) নামের দুজন ব্যক্তিকে ১০০ গ্রাম সর্বমোট ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা। গ্রেফতারকৃত মুক্তার সরদার (২৬) নড়াইল সদর থানাধীন আগদিয়া মধ্যপাড়া  গ্রামের মোঃ মোশারেফ সরদারের ছেলে। তাকে নড়াইল সদর থানাধীন কলোড়া ইউনিয়নের অন্তর্গত আগদিয়া মধ্যপাড়া গ্রামের জনৈক রহিমা বেগম এর বসতবাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর হতে আটক করা হয়। মোঃ টিটো খান (২৭) লোহাগড়া থানাধীন নলিয়া গ্রামের হাফিজার খান এর ছেলে এবং সাকিব খান (২৩) একই গ্রামের মোঃ সবুর খানের ছেলে।  ২১ নভেম্বর রাতে নড়াইল সদর থানাধীন হবখালী ইউনিয়নের হাড়িগড়া গ্রামস্থ জনৈক কামাল মোল্লা এর ধানী জমির দক্ষিণ দিকে নড়াইল-মাগুরাগামী পিচের রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়।
অভিযান পরিচালনা করেন  এসআই (নিঃ) জয়দেব কুমার বসু ও এসআই (নিঃ) অপু মিত্র সহ একাধিক পুলিশ। পৃথক অভিযান চালিয়ে আসামিদের নিকট থেকে মোট দুইশত পঞ্চাশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।   আসামিদের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান গোয়েন্দা শাখার  অফিসার্স ইনচার্জ। তিনি আরো জানান নড়াইল জেলার পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews