1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্ধ রাখতে হবে ডিজে গান - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের সরকারের ডাক পেলে মাঠে নামবে বিরোধী দলও

নড়াইলে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্ধ রাখতে হবে ডিজে গান

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ১৯০ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি // আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নড়াইলে আইনশৃংখলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, মঙ্গলবার (৩ অক্টোবর) এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবাস চন্দ্র বোস, অতিরিক্ত পুলিশ সুপার দোলন মিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, গোয়েন্দা সংস্থা, নড়াইলের উপ-পরিচালক ইমদাদুল হক, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নড়াইলের জেলা কমাড্যান্ট বিকাশ চন্দ্র দাস, কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ, কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনু সাহা, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সেলিম আহম্মেদ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুমার কুন্ডু, সহ-সভাপতি পংকজ বিহারী ঘোষ, সদর উপজেলার সভাপতি নিখিল সরকার, জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, জেলায় এ বছর ৫৭১টি পূজা মণ্ডপে আসন্ন শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। নড়াইল জেলা সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা। এক ধরনের লোক গুজব ছড়িয়ে বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি করতে পারে, কোনো ধরনের গুজবে কান দিবেন না। তাদের বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। প্রতিটি মণ্ডপে আইন-শৃংখলা বজায় রাখতে আইনশৃংখলা রক্ষাবাহিনীর পাশাপাশি, পূজা কমিটির স্বেচ্ছাসেবকরা কাজ করবেন।
এ ছাড়া পূজা চলাকালে ডিজে গান বন্ধসহ যে কোনো ধরনের অশ্লীল কর্মকাণ্ড থেকে বিরত থাকতে আহবান জানানো হয়েছে আইনশৃংখলা সংক্রান্ত বিশেষ সভায়। উজ্জ্বল রায়,  নড়াইল জেলা প্রতিনিধি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews