1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইল বাসীর জান ও মালের নিরাপত্তায় পুলিশ তৎপর - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল মহানগরীতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের ডমিনেশন পেট্রোলিং ও বিশেষ অভিযান বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

নড়াইল বাসীর জান ও মালের নিরাপত্তায় পুলিশ তৎপর

  • প্রকাশিত : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ১৯২ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, নড়াইল জেলা  প্রতিনিধি:
নড়াইলবাসীর জান ও মালের নিরাপত্তায় পুলিশ তৎপর-এসপি মোসা:সাদিরা খাতুন।
বিএনপি-জামায়াত কর্তৃক দুই দিন অবরোধে নড়াইল জেলার আইনশৃংখলা পরিস্থিতি তদারকি করেন পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন। উজ্জ্বল রায়, নড়াইল জেলা  প্রতিনিধি জানান, রবিবার দুপুরে পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে নড়াইল জেলা পুলিশের একটি দল নড়াইল সদর থানা এলাকা পরিদর্শন করেন। পুলিশ সুপার সদর থানা এলাকার মূল সড়ক সমূহ, তুলারামপুর, হাতিরবাগান, রূপগঞ্জ, পুরাতন বাস টার্মিনাল, চৌরাস্তা, মালিবাগ এবং মাদ্রাসা বাজার পরিদর্শন করেন। তিনি দায়িত্বরত পুলিশ সদস্যদের ডিউটি তদারকি করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি খেটে খাওয়া মানুষসহ সর্বস্তরের মানুষের সাথে কথা বলে তাদের খোঁজ খবর নেন।
এসময় পুলিশ সুপার মোসা: সাদিয়া খাতুন  বলেন, বিএনপি- জামায়াতের ডাকা এই অবরোধকালীন সময় নড়াইল জেলা পুলিশ সবসময় তৎপর, আমরা মানুষের জানমাল রক্ষায় সতর্কতার সাথে কাজ করে যাচ্ছি। আমরা কোন দুষ্কৃতিকারীকে নড়াইল জেলায় তাদের অপকর্ম করতে দেবো না।” তিনি নড়াইল বাসীর উদ্দেশ্যে বলেন, “আপনারা নির্ভয়ে রাস্তাঘাটে বের হবেন, দোকানপাট খোলা রাখবেন।আপনাদের স্বাভাবিক কাজকর্ম করবেন। নড়াইল জেলা পুলিশের প্রতিটি সদস্য আপনাদের পাশে আছে। আমাদের লক্ষ্য থাকবে যেন নড়াইল জেলার সম্মানিত নাগরিকগণ স্বাভাবিকভাবে তাদের কাজকর্ম করতে পারেন।”
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) তারেক আল মেহেদী; জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ সাব্বিরুল ইসলামসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews