1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের সরকারের ডাক পেলে মাঠে নামবে বিরোধী দলও শেখ হাসিনাকে ফেরাতে লিগ্যাল নোটিশ, ৭ দফা প্রস্তাব

নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৪৪ 0 বার সংবাদি দেখেছে

চলতি বছরের নভেম্বরের প্রথম ১৩ দিনে বিশ্বের তিন দেশে অন্তত ৩৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। তাদের মধ্যে সবচেয়ে বেশি ১৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে ইরানে। বাকি ১৫ জনের মধ্যে যুক্তরাষ্ট্রে সাতজন এবং সৌদি আরবে আটজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

মৃত্যুদণ্ড কার্যকরের এসব তথ্য নথিভুক্ত করেছে ‘ওয়ার্ল্ড এক্সিকিউশন রেকর্ড’। মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা সংরক্ষণকারী ওয়েবসাইটির তালিকা অনুযায়ী, ২০২৬ সালের ১৩ নভেম্বর পর্যন্ত নভেম্বর মাসে মোট ৩৪ জনের মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য পাওয়া গেছে।

তালিকায় দেখা যায়, ইরানে ১ থেকে ১১ নভেম্বরের মধ্যে বিভিন্ন কারাগারে অন্তত ১৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে হত্যা, মাদকসংক্রান্ত অপরাধ এবং জানুয়ারি মাসের বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগ ছিল।

সৌদি আরবে ১ থেকে ৮ নভেম্বরের মধ্যে আটজনের মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য রয়েছে। তাদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে গাঁজা পাচারের অভিযোগ ছিল। অন্যদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে হত্যার অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রে ৫, ৬ ও ১৩ নভেম্বর সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাদের মধ্যে ওকলাহোমা, টেক্সাস, ফ্লোরিডা, আলাবামা ও ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে বিভিন্ন সময়ে সংঘটিত হত্যাকাণ্ডের দায়ে দণ্ডিত ব্যক্তিরা রয়েছেন।

তবে এই সংখ্যা চূড়ান্ত নয় বলে জানিয়েছে ওয়ার্ল্ড এক্সিকিউশন রেকর্ড। অন্য কোনো দেশের মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য ওই তালিকায় নেই। ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী, গত ১৫ সেপ্টেম্বরের পরের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনাগুলো এখনো যাচাই করা হচ্ছে। কেবল নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত হওয়া ঘটনাগুলোই তালিকায় যুক্ত করা হয়েছে। ফলে নভেম্বরের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

সূত্র: ওয়ার্ল্ড এক্সিকিউশন রেকর্ড

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews