1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নাইজারে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

নাইজারে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩

  • প্রকাশিত : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ১৮ 0 বার সংবাদি দেখেছে
আন্তর্জাতিক ডেস্ক // পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে ন্যাশনাল গার্ডের একটি সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলায় অন্তত ১৩ সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। বৃহস্পতিবার দেশটির পশ্চিমাঞ্চলীয় সানাম এলাকায় এ হামলার ঘটনা ঘটে। বার্তাসংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ভারী অস্ত্রে সজ্জিত বিপুলসংখ্যক হামলাকারী সেনা ক্যাম্পে আক্রমণ চালায়। মন্ত্রণালয় ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করেছে।

বিবৃতিতে বলা হয়, সেনারা পাল্টা অভিযানে কয়েকজন হামলাকারীকে হত্যা করেছে এবং তাদের রসদ সরবরাহের অবকাঠামো ধ্বংস করেছে। হামলাকারীদের খুঁজে বের করতে অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয় সময় ভোর ৫টার দিকে হামলাটি শুরু হয়।

সানাম নাইজারের তিলাবেরি অঞ্চলে অবস্থিত, যা মালি সীমান্তের কাছে। এলাকাটিতে সশস্ত্র গোষ্ঠীগুলো প্রায়ই নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায়। তবে সর্বশেষ হামলার পেছনে কারা রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এর মাত্র দুই দিন আগে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ডিফা অঞ্চলে বোকো হারামের হামলায় ১১ সেনা নিহত হওয়ার কথা জানিয়েছিল প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এদিকে প্রতিবেশী নাইজেরিয়াতেও নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটেছে। মঙ্গলবার দেশটির মধ্যাঞ্চলীয় নাইজার অঙ্গরাজ্যের কয়েকটি গ্রামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ৩০ জন নিহত হন। কয়েক দিন আগে বহু ফুলানি পশুপালক নিহত হওয়ার ঘটনার প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে বোকো হারাম ও আইএসআইএল-সংশ্লিষ্ট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্সের বিদ্রোহ মোকাবিলা করে শান্তি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বোলা টিনুবু। বুধবার পুনর্নির্বাচনী প্রচারের অংশ হিসেবে তিনি এ প্রতিশ্রুতি দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews