1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নাইজেরিয়ায় ভয়াবহ হামলা, নিহত অন্তত ১০০ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:১২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

নাইজেরিয়ায় ভয়াবহ হামলা, নিহত অন্তত ১০০

  • প্রকাশিত : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১৩৯ 0 বার সংবাদি দেখেছে

আন্তর্জাতিক ডেস্ক // নাইজেরিয়ার পূর্ব-মধ্যাঞ্চলীয় বেনু রাজ্যের ইয়েলেওয়াটা গ্রামে বন্দুকধারীদের ভয়াবহ হামলায় অন্তত ১০০ জন নিহত হয়েছেন। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নাইজেরিয়া এ তথ্য নিশ্চিত করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে সংস্থাটি জানায়, শুক্রবার রাতে শুরু হওয়া হামলা শনিবার ভোররাত পর্যন্ত চলে। বহু মানুষ এখনও নিখোঁজ, অনেক আহত ব্যক্তি পর্যাপ্ত চিকিৎসাসেবা পাচ্ছেন না।

অ্যামনেস্টির বিবৃতিতে আরও বলা হয়, “অনেক পরিবারকে ঘরের ভেতর আটকে রেখে আগুনে পুড়িয়ে মারা হয়েছে।”

নাইজেরিয়ার বেনু রাজ্যকে বলা হয় ‘মিডল বেল্ট’। এখানে উত্তরাঞ্চলের সংখ্যাগরিষ্ঠ মুসলিম পশুপালক সম্প্রদায়ের সঙ্গে দক্ষিণের খ্রিস্টান কৃষকদের মুখোমুখি অবস্থান দীর্ঘদিনের। পশুপালকরা চারণভূমি দাবি করেন, আর কৃষকরা চান আবাদি জমি। এই জমি নিয়ে বিরোধে ধর্মীয় ও জাতিগত বিভাজন যুক্ত হয়ে প্রায়ই রক্তক্ষয়ী সংঘাত দেখা দেয়।

গত মাসেও বেনুর গোয়ের ওয়েস্ট জেলায় হামলায় অন্তত ৪২ জন নিহত হয়েছিলেন। ২০১৯ সাল থেকে এখন পর্যন্ত বেনু ও আশপাশের এলাকায় এমন সহিংসতায় প্রাণ গেছে ৫০০ জনের, আর বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ২২ লাখ মানুষ- গবেষণা প্রতিষ্ঠান এসবিএম ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews