1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নিবন্ধনে কার্যক্রমে আবারো শ্রেষ্ঠ উপজেলা গৌরনদী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

নিবন্ধনে কার্যক্রমে আবারো শ্রেষ্ঠ উপজেলা গৌরনদী

  • প্রকাশিত : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৯ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি

জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে লক্ষমাত্রা পূরনে অসামান্য অবদান রাখায় বরিশালের ১০ উপজেলার মধ্যে দ্বিতীয় বারের মত গৌরনদী উপজেলাকে শ্রেষ্ঠ উপজেলা হিসেবে নির্বাচিত করা হয়েছে।

 

রোববার বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা উন্নয়ন সমন্বয় শেষে গৌরনদী উপজেলাকে শ্রেষ্ঠ উপজেলা হিসেবে ঘোষনা করে নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খানের হাতে সনদ তুলে দেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গৌতম বাড়ৈ।

 

জানা গেছে, ইউএনও আবু আবদুল্লাহ খান এ উপজেলায় যোগদানের পর থেকে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম বেগবান করতে সংশ্লিষ্টদের নিয়ে উদ্বুদ্ধকরণের মাধ্যমে একটি প্রতিযোগিতামূলক পরিবেশ তেরি করেন। এছাড়াও বিভিন্ন সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধনের গুরত্ব তুলে ধরে সকল শ্রেণীপেশার মানুষকে সঠিক সময়ে নিবন্ধন করতে উৎসাহিত করে আসছেন। যেকারনে জেলার ১০ উপজেলার মধ্যে দ্বিতীয় বারের মত প্রথম স্থান অধিকার করতে সক্ষম হন।

 

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান বলেন, জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম বাস্তবায়নে ইউপি চেয়ারম্যান, সচিব, ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও উদ্যোক্তাগণের পরিশ্রমের কারনে গৌরনদীকে শ্রেষ্ঠত্বের জায়গায় নিয়ে আসতে পেরেছি। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।

 

তিনি আরও বলেন, ভালো কাজের স্বীকৃতি পেলে কাজের প্রতি আগ্রহ আরো বেড়ে যায়। সকলের সহযোগিতায় গৌরনদীকে সর্বত্র শ্রেষ্ঠত্বের স্থানে নিয়ে যেতে চাই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews