1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নৌকায় ভোট না দিলে পানি-বিদ্যুৎ বন্ধের হুমকি ছাত্রলীগ নেতার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

নৌকায় ভোট না দিলে পানি-বিদ্যুৎ বন্ধের হুমকি ছাত্রলীগ নেতার

  • প্রকাশিত :প্রকাশিত : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ১০৬ 0 বার সংবাদি দেখেছে
27

নিজস্ব প্রতিবেদক // আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে নৌকা মার্কায় ভোট না দিলে ভোটারদের বাড়ির পানি ও বিদ্যুৎ বন্ধের হুমকি দিয়েছেন রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভূঁইয়া মাসুম। ওই আসনের নৌকা প্রতীকের প্রার্থী গোলাম দস্তগীর গাজীর পক্ষে এভাবে হুমকি দিয়ে ভোট চান শেখ ফরিদ ভূঁইয়া মাসুম।

এরকম একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে শেখ ফরিদ ভূঁইয়া মাসুমকে বলতে শোনা যায়, ‘নৌকা মার্কায় আপনাদের ভোট দিতে হবে। এটা আপনারা মনে রাইখেন। নয়তো আপনাদের এই যে পানি আছে, বিদ্যুৎ আছে, গ্যাস আছে, এগুলো কিন্তু কিছু থাকব না। এগুলা কিচ্ছু থাকব না, ঠিক আছে? আপনারা একটা জিনিস মনে রাখবেন। নৌকায় ভোট না দিলে খবর আছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews